• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : October 4, 2022

বিশ্ব শিশু দিবস ও অধিকার সপ্তাহের উদ্বোধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৫ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ৪ অক্টোবর, ২০২২

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ

খুলনায় বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের উদ্বোধন ও আলোচনা সভা আজ মঙ্গলবার সকালে জেলা শিশু একাডেমি চত্বরে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা জেলা প্রশাসক মোঃ মনিরুজ্জামান তালুকদার।

বিশ্ব শিশু দিবস ও শিশু অধিকার সপ্তাহের এবারের প্রতিপাদ্য গড়বে শিশু সোনার দেশ ছড়িয়ে দিয়ে আলোর রেশ।

খুলনা জেলা প্রশাসন জেলা শিশু একাডেমি জেলা মহিলা বিষয়ক দপ্তর জেজেএস ও ইসলামিক রিলিফ বাংলাদেশ যৌথভাবে এই অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক বলেন সরকার দেশের শিশুদেরকে আগামী দিনের চ্যালেঞ্জ মোকাবেলায় উপযোগী করে গড়ে তুলতে সবরকম পদক্ষেপ গ্রহণ করেছে। শিশুদের মনে বড় হওয়ার স্বপ্ন জাগিয়ে দিতে হবে। এজন্য চাই সম্মিলিত প্রয়াস।

তিনি বলেন শিশুরা ফুলের মত পবিত্র এবং প্রত্যেকে একটি উজ্জ্বল নক্ষত্র। শিশুদের বেড়ে ওঠার উপযুক্ত পরিবেশ তৈরি করে দিতে হবে। ছেলে শিশুর পাশাপাশি মেয়ে শিশুর সমান যত্ন নিতে হবে। শিশুর প্রাপ্য অধিকার নিশ্চিত পরিবার পিতা-মাতা সমাজ ও রাষ্ট্রসহ সকলের দায়িত্বশীল ভূমিকা পালন অত্যান্ত জরুরী।

অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মোঃ সাদিকুর রহমান খানের সভাপতিত্বে অনুষ্ঠানে জেলা মহিলা বিষয়ক দপ্তরের উপ-পরিচালক হাসনা হেনা ইসলামিক রিলিফ বাংলাদেশ এর খুলনা প্রজেক্ট অফিসার মোহাম্মদ জাকারিয়া জেজেএস’র পরিচালক প্রোগ্রাম এমএম চিশতী ও শিশু শিল্পী ইসরাত জাহান লোপা বক্তব্য রাখেন। স্বাগত জানান জেলা শিশু বিষয়ক কর্মকর্তা মোঃ আবুল আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন