• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : October 16, 2022

বেরোবির ২ শিক্ষক বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায়

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষক
গবেষণায় অবদান রাখার জন্য বিশ্বসেরা বিজ্ঞান গবেষকের তালিকায় স্থান পেয়েছেন। তারা হলেন, দুর্যোগ ও ব্যবস্থাপনা বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. আবু রেজা তৌফিকুল ইসলাম ও পদার্থবিজ্ঞান বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জামান।

সম্প্রতি আমেরিকার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয় ও বিখ্যাত জার্নাল এলসেভিয়ার এ তালিকা প্রকাশ করে। স্কোপাস ইনডেক্সড আর্টিকেলকে ভিত্তি হিসেবে ধরে ২২টি বৈজ্ঞানিক ক্ষেত্র এবং ১৭৬টি উপ-ক্ষেত্রে শ্রেণিবদ্ধ করে দুটি ক্যাটাগরিতে প্রায় ৪ লাখ গবেষককে এই তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে।
তালিকায় স্থান পাওয়া পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.কামরুজ্জামান ঢাকা পোস্টকে বলেন, আমি দীর্ঘদিন থেকেই গবেষণার সঙ্গে যুক্ত আছি। শিক্ষকতার পাশাপাশি অনেক ধৈর্য ও শ্রম দিয়ে কাজ করে যাচ্ছি। গবেষণায় ভালো করার জন্য আমেরিকান ফিজিক্যাল সোসাইটি ও আমেরিকান কেমিক্যাল সোসাইটির সদস্য এবং ম্যাটেরিয়াল সায়েন্স ও ন্যানোটেকনোলজি গবেষক হিসেবে সুপরিচিত হয়েছি। আমার এ অর্জন পুরো বিশ্ববিদ্যালয় পরিবারের।

ড. আবু রেজা তৌফিকুল ইসলাম বলেন, এমন অর্জন একজন প্যাশনেট গবেষক হিসেবে এটি আমার জন্য অত্যন্ত আনন্দের বিষয়। পরিশ্রম কখনও বৃথা যেতে পারে না। এই অর্জন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর জন্য অনুপ্রেরণা হিসেবে কাজ করবে।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. হাসিবুর রশীদ শিক্ষকদের অভিনন্দন জানিয়ে বলেন, এটা বিশ্ববিদ্যালয়ের জন্য সুখবর। আগামীতে তাদের সম্মানিত করার চেষ্টা করবো।
শিপন তালুকদার/এমএএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন