• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 22, 2022

বৈশ্বিক শান্তি রক্ষায় বাংলাদেশের ভূমিকা অন‍ন‍্য- মুহাম্মদ আলী

 

চলমান বাংলাদেশ ডেক্সঃ

_লিখেছেন শিশু বন্ধু খ্যাত মোহাম্মদ আলী_

সারা বিশ্বে অর্থনৈতিক, সামাজিক রাজনৈতিক, কোভিট, অভ‍্যান্তরিণ কোন্দল, দেশীয় ও আঞ্চলিক ইস‍্যু সহ নানান সমস্যায় এখন বিশ্ব এবং বিশ্বের কোটি কোটি মানুষ। বিশ্ব এবং বিশ্বের মানুষ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন হয়েছে কোভিট ১৯ এর প্রাদুর্ভাবের কারণে। করোনা ভাইরাসের কারণে সারা বিশ্বের অর্থনৈতিক চাকা বন্ধ হয়ে গিয়েছিলো। কোটি কোটি মানুষ মৃত্যু বরণ করছে এবং কোটি কোটি মানুষ চাকরি হারিয়ে বেকারত্বের অভিশাপ কাধে নিয়ে বোঝা বইছে। বাংলাদেশেরও উপর বিশাল এক ধকর গিয়েছে। সেই করোনার ধাক্কা কাটিয়ে উঠার আগেই আবার নতুন করে শুরু হলো রাশিয়া ইউক্রেনের যুদ্ধ। এর কারণেও বিশ্বব‍্যাপী বড় বিপর্যয় নেমে আসছে। সারা বিশ্বে খাদ‍্যের অভাব দেখা দিয়েছে। এভাবেই অস্থিতিশীল অবস্থায় বিশ্বের মানুষ দিনযাপন করছে। এই যুদ্ধের কারণে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে বিশ্বের ছোট ছোট দেশগুলো। একে অপরের দোষারোপ করেই যাচ্ছে কিন্তু সমাধান কিছুই হচ্ছে না। দিন যতই সামনে এগুচ্ছে ততই মহাসংকটে পতিত হচ্ছে বিশ্ববাসী। সারা বিশ্বে শুধুই ক্ষমতা বা দম্ভে একে অপরের কাছে নিজেদের শক্তিশালী প্রমাণ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আর তাদের এই ক্ষমতা এবং ক্ষমতার দম্ভে অশান্তি আর অশান্তির আগুনে পুড়ছে বিশ্বের কোটি কোটি মানুষ। তাদের অভ‍্যান্তরিন কোন্দল ছড়িয়ে পড়েছে প্রতিটি দেশের অর্থনৈতিকের উপর। চারিদিকে এত অশান্তি এবং বৈশ্বিক সমস্যার মধ্যেও বাংলাদেশ করোনা মহামারি ধাক্কা কাটিয়ে উঠে স্বস্তিতে অবস্থান করতে যাচ্ছিলো। বাংলাদেশ চাচ্ছে বৈশ্বিক সংকট মোকাবেলায় শান্তি। কিন্তু বাংলাদেশ যেখানে সকল দেশের সাথে সুসম্পর্ক বজায় রেখে দেশ পরিচালনা করতে মড়িয়া ; ঠিক সেই সময়েই মিয়ানমার নতুন করে অরাজকতা এবং দেশকে অস্থিতিশীল করার জন্য দিনদিন উস্কানি দিয়ে যাচ্ছে। প্রায় গত এক মাস যাবত বাংলাদেশের সীমান্তে গোলাগুলি অব‍্যাহত রেখেছে মিয়ানমার। এমতাবস্থায় বাংলাদেশ সরকারের পক্ষ থেকে মিয়ানমার রাষ্ট্রদূত কে একাদিক বার তলব করে কড়া হুশিয়ারি দেওয়ার পরও তাদের এই গোলাগুলি অব‍্যহত রেখেছে।এর কারণে বাংলাদেশের একজন নিহতের ঘটনাও ঘটেছে। বাংলাদেশ শান্তিময় দেশ হওয়ার কারণে এখনো মিয়ানমারের উস্কানিতে পা না দিয়ে কূটনীতিক ভাবে সমস্যা সমাধানের পথ খুজেঁ বেড়াচ্ছে। মিয়ানমার সরকারের নির্যাতন নিপীড়ন থেকে বাঁচতে ২০১৭ সালে ১২ লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে এসে আশ্রয় নেয়। এত বোঝা বাংলাদেশের জন্য বাড়তি চাপ হওয়া স্বত্বেও বাংলাদেশ শান্তির জন্য ধর্য‍্যধারন করে যাচ্ছে। কিন্তু এই ধর্য‍্যধারণই বাংলাদেশের জন্য কাল হয়ে দাঁড়াচ্ছে। গত এক মাস পর্যন্ত নতুন করে মিয়ানমারের জান্তা সরকার সে দেশে আবারও তাদের অভ‍্যান্তরিন সমস্যায় সৃষ্টি করছে ; কিন্তু সমস্যার আঁচ এসে পড়ছে বাংলাদেশে। জান্তা সরকার এত উস্কানির পরও বাংলাদেশ তাদের ফাঁদে পা না দিয়ে কূটনীতিক তৎপরতা চালিয়ে যাচ্ছে। কারণ বাংলাদেশ কখনো যুদ্ধের পক্ষে নয়; বাংলাদেশ চাচ্ছে শান্তিপূর্ণ সমাধান। তবে বাংলাদেশের জন্য এতটা চুপ থাকাও চলবে না। বাংলাদেশেরও প্রস্তুতি থাকা দরকার। মিয়ানমারের এই উত্তেজনার সৃষ্টির পেছনে নতুন করে রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশের রনকৌশল হতে পারে বলে বিশেষজ্ঞরা ধারণা করছেন। কিন্তু বাংলাদেশও আর সেই সুযোগ না দিতে অনড় অবস্থানে আছে। এই সমস্যা সমাধানের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের উদ্যোগ এখন খুবই জরুরী। এমন উত্তেজনার মধ্যেও বাংলাদেশ শান্তিপূর্ণ অবস্থা বজায় রাখা একটি অনন‍্য উদাহরণ।

মুহাম্মদ আলী
মানবাধিকার কর্মী ও শিশু সংগঠক


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন