• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 11, 2022

ব্রহ্মপুত্র নদীর আকস্মিক ভয়াল থাবায় ভাঙ্গন আতঙ্কে এলাকা বাসি

১১-০৯-২০২২
কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মোঃশাহজাহান খন্দকার

কুড়িগ্রামের উলিপুরে ব্রম্মপুত্রের আকর্ষিক ভাঙনে গত ২দিনের ব্যবধানে প্রায় ৩০টি পরিবারের পুরাতন বসতভিটা ঘরবাড়ি মূল্যবান আবাদি জমি নদীগর্ভে বিলীন হয়ে গেছে।দফায় দফায় ভাঙ্গনে বেগমগঞ্জ ইউনিয়ন মান চিত্র থেকে হারিয়ে যাওয়ার পথে।

সরেজমিন রবিবার ১১সেপ্টেম্বর দুপুরে উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের ৭নং ওয়ার্ডের কড্ডার মোড় সংলগ্ন রসুলপুর গ্রামে ব্রম্মপুত্রের ভয়াবহ ভাঙ্গনের দৃশ্য দেখা গেছে।

গত ২ দিনের ব্যবধানেবোন ব্রম্মপুত্রের করালগ্রাসে ৩০ টি পরিবারের বসত ভিটা, ২টি ঘড় পারিবারিক কবরস্থান মূল্যবান গাছপালা আবাদি জমি ব্রহ্মপুত্রের বুকে বিলীন হয়ে গেছে। অনেকে কোথায় আশ্রয় নিবে তার কোনো কুল কিনারা করতে না পারায় বর্তমানে তারা দিশেহারা হয়ে পড়েছে। ভাঙ্গনের শিকার আব্দুল মান্নান ফকির, বলেন রবিবার রাত দেড়টায় আমার বসত বাড়ির নির্মানাধীন দুটি ঘর ব্রহ্মপুত্র নদীতে বিলীন হয়ে গেছে। আটকাতে পারিনি।

তাছাড়াও ভাঙ্গনের শিকার,আবুতালেব,মোন্নাফ ফকির,কালা লালচাঁদ সহঅনেকে জানান হুমকির মুখে রয়েছে প্রায়পাঁচ শতাধিক বসতভিটা, মুসল্লী পাড়া জামে মসজিদ, আবাদি জমি চলাচলের বিভিন্ন রাস্তা ঘাট ঐতিহ্যবাহী মোল্লারহাট। ভাঙ্গন কবলিত এলাকায় সরকারি-বেসরকারিভাবে কোনো সহায়তা পায়নি তারা। এরিপোর্ট লেখা পর্যন্ত পর্যন্ত ভাঙ্গন কবলিত এলাকায় পানি উন্নয়ন বোর্ড,জেলা প্রশাসন,উপজেলা প্রশাসন, জনপ্রতিনিধি কিংবা রাজনৈতিক দলের কেউ আসেননি বলে জানালেন ক্ষতিগ্রস্ত পরিবারগুলো।এ ব্যাপারে উলিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলে পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন