বড়লেখা প্রতিনিধিঃ
মৌলভীবাজার জেলা পরিষদের সাবেক সদস্য ১নং ওয়ার্ড ও প্যানেল চেয়ারম্যান আবু আহমদ হামিদুর রহমান শিপলু’র আমন্ত্রণে বিভিন্ন শ্রেনী পেশার নেতৃত্ববৃন্দ, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, সাংবাদিক, সমাজকর্মী, ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মীদের নিয়ে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৪ সেপ্টেম্বর) পৌর শহরের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনে বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উদীচী শিল্পীগোষ্ঠী বড়লেখা শাখার সাধারণ সম্পাদক শুভাশিস দে শুভ্র’র সঞ্চালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী আবু আহমদ হামিদুর রহমান শিপলু।
আসন্ন জেলা পরিষদ নির্বাচনে সদস্য পদপ্রার্থী (সদ্য সাবেক সদস্য) আবু আহমদ হামিদুর রহমান শিপলুকে সমর্থন জানিয়ে তাকে সার্বিকভাবে সহযোগিতার আশাবাদ ব্যক্ত করে বক্তব্য দেন
বড়লেখা জুডিশিয়াল মাজিস্ট্রেট আদলতের এপিপি গোপাল চন্দ দত্ত, বড়লেখা সরকরি ডিগ্রী কলেজের বাংলা বিভাগের সহকারি অধ্যাপক নিয়াজ উদ্দীন, নারী শিক্ষা ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের সহকারি অধ্যাপক মোশারফ হোসেন সবুজ, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, ক্রীড়া ব্যক্তিত্ব রেজাউল ইসলাম মিন্টু, মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি লুৎফুর রহমান চুন্নু, জুড়ী টিএন খানম সরকারি কলেজের বাংলা বিভাগের প্রভাষক বদরুল ইসলাম মনু, সিনিয়র সাংবাদিক আব্দুর রব, নারীশিক্ষা একাডেমী ডিগ্রী কলেজের ইংরেজী বিভাগের প্রভাষক এম এ হাসান আহমদ, নজরুল একাডেমীর উপদেষ্টা জুনেদ রায়হান রিপন, উপজেলা সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক তপন চৌধুরী, মুড়াউল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক জাকির হোসেন, সিনিয়র ক্রীড়া ধারাভাষ্যকার ইকবাল হোসাইন, মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ডের সভাপতি মোহাম্মদ শাহজাহান, সাংগঠনিক সম্পাদক জাফর আহমেদ, উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি আব্দুল মতিন, ব্যবসায়ী কবির হোসেন, নিসচার উপজেলা সভাপতি তাহমীদ ইশাদ রিপন, টিম ফর কোভিড ডেথের সভাপতি শাহাব উদ্দিন।
এছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশ প্রেস ক্লাব বড়লেখা শাখার আহ্বায়ক মোহাম্মদ হানিফ পারভেজ, সাংবাদিক তপন কুমার দাস, উপজেলা শ্রমিক ইউনিয়ন সভাপতি লাল মিয়া, বাঙালি বাউল শিল্পী গোষ্ঠীর সভাপতি বাউল শিল্পী আয়াজ বাঙ্গালী, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মিলন দে, নিসচা বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক আইনুল ইসলাম, তারুণ্য নাট্যগোষ্ঠীর কার্যকরী সদস্য সাইদুল ইসলাম, টিম ফর কোভিড ডেথের যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হাসান জাভেদ, অনলাইন রিপোর্টার্স ক্লাবের প্রচার সম্পাদক জাহাঙ্গীর আলম শুভ, শামসুদ্দিন মানবকল্যাণ ফাউন্ডেশনের চেয়ারম্যান জাকারিয়া আহমেদ, মানবসেবা সংস্থার সহ-সাংগঠনিক সম্পাদক মাহমুদ আলম তুহিন, নাট্যকর্মী হামিদা আক্তার জুমাসহ সামাজিক, সাংস্কৃতিক এবং ক্রীড়া সংগঠনের নেতৃবৃন্দ।
এসময় আমন্ত্রিত নেতৃবৃন্দ আবু আহমদ হামিদুর রহমান শিপলু’র ব্যতিক্রমী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন এবং আসন্ন জেলা পরিষদ নির্বাচনে তাকে তাকে বিজয়ী করার জন্য সকলের প্রতি সহযোগিতা কামনা করেন।