• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 26, 2022

ভাটি বাংলা কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের বিদায় অনুষ্ঠান

 

শাল্লা (সুনামগঞ্জ) প্রতিনিধিঃ

শাল্লায় ভাটি বাংলা কলেজের ২০২২ সালের একাদশ শ্রেণির মানবিক বিভাগের ৮৩জন পরীক্ষার্থীদের বিদায় উপলক্ষ্যে কলেজে বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ২৬ অক্টোবর (বুধবার) দুপুরে উপজেলার আনন্দপুরস্থ ভাটি বাংলা কলেজ মাঠে বিদায় অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। ভাটি বাংলা কলেজ কর্তৃক আয়োজিত বিদায় অনুষ্ঠানে অধ্যক্ষ রন্টু কুমার দাশের সভাপতিত্বে ও প্রভাষক জাকির হোসেন তালুকদারের সঞ্চালনায় প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু তালেব।

অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান অ্যাডঃ দিপু রঞ্জন দাশ, প্রভাষক প্রীতেশ চন্দ্র দাশ, প্রভাষক সুমন সরকার, শাল্লা উপজেলা প্রেসক্লাবের সভাপতি জয়ন্ত সেন, দাতা সদস্য মিহির কান্তি রায়, শিক্ষার্থী অমিত দাস, বিপ্লু মাস্য দাস, মণিরাজ দাস, বৃষ্টি সরকার, অনজিৎ দাস পাম্পী রাণী দাস প্রমুখ। বক্তারা বলেন প্রয়াত জাতীয় নেতা সুরঞ্জিত সেনগুপ্তের ঐকান্তিক প্রচেষ্টায় উপজেলার আনন্দপুর গ্রামে ভাটি বাংলা কলেজটি প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠাকালীন সময় থেকে এপর্যন্ত নানা প্রতিকূল পরিস্থিতির মধ্যদিয়ে কলেজটি ঠিকে আছে। ভাটি বাংলা কলেজকে দ্রুত এমপিওভূক্তির দাবি জানান বক্তারা।

বিদায় অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাবেক বাহাড়া ইউপি চেয়ারম্যান ও মুক্তিযুদ্ধের সংঘটক রামানন্দ দাশ, বীর মুক্তিযোদ্ধা রবীন্দ্র সরকার, হরেন্দ্র দাশ, দরশন বিশ্বাস সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন