• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৫:৩২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 7, 2022

ভূরম্নঙ্গামারীতে ভুয়া কাস্টমস কর্মকর্তা জনতার হাতে আটক

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫৬ জন পড়েছে
আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

 

কুড়িগ্রাম প্রতিনিধি
মোঃশাহজাহান খন্দকার
০৭.০৯.২২

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে কাস্টমস্ কর্মকর্তার পরিচয়ে ভ্যাট আদায়ের সময় স্থানীয় জনতা ১ ব্যক্তিকে আটক করেছে । আটক ওই ব্যক্তির নাম তপন কুমার দাস (৩২)। সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারি গ্রামের নিতাই চন্দ্র দাসের পুত্র।
গত মঙ্গলবার (৬ সেপ্টেম্বর ) সন্ধ্যায় ভূরুঙ্গামারী সদর ইউনিয়নের মানিককাজী ঘাটপার বাজার এলাকায় ভূয়া কাস্টমস্ কর্মকর্তা আটকের এ ঘটনা ঘটে।
জানাগেছে, তপন কুমার দাস নিজেকে জয়মনিরহাট কাস্টমস্ অফিসের কর্মকর্তা পরিচয়ে ঐদিন সন্ধ্যায় উপজেলার সদর ইউনিয়নের সোনাতলী ঘাটপাড় বাজারে টিন ব্যাবসায়ী আমিনুর রহমানের দোকান ও মামুনুর রশিদ এর দোকানে গিয়ে ভ্যাটের কথা বলে ৩ হাজার টাকা দাবী করে। সে বলে এ মাসে ১হাজার ৫শ টাকা দিতে হবে এবং পরবর্তী মাসে ৩ হাজার টাকা দিতে হবে। না হলে ভ্যাট ফাঁকির অভিযোগে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এদিকে তপন কুমারের কথাবার্তায় ব্যবসায়ীদের সন্দেহ হলে স্থানীয়রা তপনকে আটক করে থানা পুলিশকে খবর দেয়। পরে ভূরম্নঙ্গামারী থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে তপনকে উদ্ধার করে থানায় নিয়ে আসে।
এ বিষয়ে জানতে ভূরম্নঙ্গামারীর জয়মনিরহাট শুল্ক গুদামের কাস্টমস কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, এই নামে অত্র অফিসে কোন কর্মকর্তা নেই।
ভূরম্নঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন বলেন যাদের কাছে চাঁদা চেয়েছে তারা যদি কেউ অভিযোগ করে তাহলে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে। তবে কেউ অভিযোগ না করায় বুধবার (৭ সেপ্টেম্বর)সংশ্লিষ্ট থানা পুলিশ বাদী হয়ে নিবর্তনমূলক আইনে মামলা দিয়ে আদালতে সোপর্দ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন