• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 28, 2022

মহানগরীর ১৫৭টি পূজা মন্ডপে আর্থিক অনুদান প্রদান; তুষার কান্তি মন্ডল

 

হীমেল মিত্র অপু-
স্টাফ রিপোর্টারঃ

দক্ষিণ এশিয়ার অবিসাংবাদিত নেত্রী ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আজ (২৮ সেপ্টেম্বর ) ৭৬ তম জন্মদিন উপলক্ষ্যে রংপুর মহানগর উন্নয়ন ফোরাম আয়োজনে সাধারণ সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর। চেয়ারম্যান রংপুর কেন্দ্রীয় সমবায় ব‍্যাংক লিমিটেড। রংপুর মহানগর উন্নয়ন ফোরাম এর প্রধান উপদেষ্টা তুষার কান্তি মন্ডল রংপুর নগরীর ১৫৭টি পুজা মন্ডপে সভাপতি – সাধারণ সম্পাদক মন্ডলীর হাতে নগদ অর্থ ও বস্থ বিতরণ নগরীর রংপুর ধর্মসভায় সকাল ১১ টার সময় অনুষ্ঠিত হয়েছে।

তুষার কান্তি মন্ডল ১৫৭ পূজা মন্ডপে আর্থিক অনুদান ও বস্থ বিতরণে বক্তব্যে বলেন, আমি প্রথমে ধর্মসভায় যারা আছেন আমার পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ ও শুভেচ্ছা জানাই।
আপনারা সবাই জানেন আজকের এই দিনটি আমাদের জন‍্য খুবই গুরুত্বপূর্ণ। এই কারণে গুরুত্বপূর্ণ যে সর্বকালের সর্বশেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধুর কন‍্যা এবং আমাদের সরকারের জনগণের খুব কাছের একজন নেত্রী। তিনি গণপ্রজাতন্ত্রী সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ ২৮ সেপ্টেম্বর জননেত্রীর ৭৬ তম জন্মদিন। এই আলোকে আমি রংপুর মহানগর আওয়ামী লীগ এর সাধারণ সম্পাদক মাথায় চিন্তা আসল যে আজকে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশটি স্বাধীন দিয়ে গেছেন। কিন্তু স্বাধীনতার প্রকৃত সুফল জনগণকে দিয়ে চেয়েছিলেন যা তিনি সময় স্বল্পতায় দিতে পারেননি। কারণ ১৯৭৫ সালে ১৫ আগস্ট কাল রাতের অন্ধকারে বঙ্গবন্ধুর নির্মম ভাবে হত‍্যা করেছে এবং কারা করেছেন আমরা তা জানি। তারই সুযোগ‍্য কন‍্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ৭৬ তম জন্মদিন পালন করছি। এ আলোকে এই যে সিটি কর্পোরেশন বঙ্গবন্ধুর কন‍্যা জননেত্রী শেখ হাসিনা দেয়া, তিনি বিভাগ দিয়েছেন। তিনি ৬ টি থানা দিয়েছেন। তার দেয়া ৬ থানার ১৫৭টি পূজার মন্দিরে শারদীয় দূর্গা উৎসব। আমি তুষার কান্তি মন্ডল ১৫৭টি পূজা মন্ডপে আমি আমার পক্ষ থেকে নেত্রীর এই শুভ জন্মদিন উপলক্ষ্যে আমি ব‍্যাক্তিগত ভাবে আর্থিক অনুদান আজকে দিলাম।

তিনি আরো বলেন, সেই সঙ্গে ঐ মন্দিরে পুরোহিত ঠাকুর তাদেরকে ধুতি বিতরণ করলাম। এটি আমার একটি মনের সান্ত্বনা।

তিনি আরো বলেন, বাদ মাগরিব মহানগর অফিসে নেত্রীর জন্মদিন উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল আছে।

তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনাকে সৃষ্টিকর্তা ভগবান যেনো দীর্ঘায়ু জীবন ও সুস্থতায় রাখেন সেই প্রার্থনা করি।
উপস্থিত সাংবাদিকদের তিনি আরো বলেন আপনারা জানেন ডিসেম্বর মাসে রংপুর সিটি কর্পোরেশন নির্বাচন। আপনারা এখানে সাংবাদিক ভাই ও বোনেরা আছেন, আপনার মাধ্যমে জননেত্রী মাননীয় প্রধানমন্ত্রীকে মেসেজ দিতে চাই, স্বাধীনতার পর ৫২ বছরে ৩৯ বছর একটি দল রংপুরে শাসন করেছে। সদরে কোন এমপি ছিলেন না। রংপুর শহরে কেউ বিভাগ করার চিন্তা করেননি, সিটি কর্পোরেশন করার চিন্তা করেননি, স্কুল-কলেজ, বিশ্ববিদ্যালয়ের চিন্তা করেননি। ৬ থানা করার চিন্তা করেননি। বেকারত্ব লাঘব করার চেষ্টা করেননি।
একমাত্র রংপুরের পূত্রবধূ মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে এবং মনের টানে যা আমরা পেয়েছি। আমি মনে করি রংপুর সিটি কর্পোরেশন নির্বাচনে উন্নয়ন করতে হলে শিক্ষিত যে বেকার আছে তাদের কর্মসংস্থানের ব‍্যবস্থা করতে হবে, কলকারখানা তৈরি করতে হবে। বিশ্ববিদ্যালয় করতে হবে।
সরকারের উন্নয়নের ধারাকে বজায় রাখতে রংপুর সিটি নির্বাচনে নৌকা প্রতিকের মেয়র এর বিকল্প নাই।

আমি রংপুর সিটি কর্পোরেশনে ৬ থানায় ৩৩টি ওয়ার্ডের ১৯৬টি মৌজায় নেত্রীর উন্নয়ন প্রচারের পাশাপাশি সিটি কর্পোরেশনে নৌকার বিকল্প নাই আপামর জনগণের কাছে উঠান বৈঠকে মাধ্যমে বোঝানোর চেষ্টা করছি।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ,

রংপুর মহানগর আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক নিধুরাম অধিকারী।

মোঃ জাহাঙ্গীর আলম তোতা, সাবেক কাউন্সিলর- সাংগঠনিক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর।
সমর মহন্ত, কার্যকরি সদস্য, বাংলাদেশ আওয়ামী লীগ রংপুর মহানগর।
রংপুর মহানগর মেট্রোপলিটন কোতোয়ালি থানা
আওয়ামী লীগ এর সভাপতি
২০নং ওয়ার্ড এর সফল কাউন্সিলর
মোহাম্মদ তৌহিদুল ইসলাম।

তাজহাট থানার সভাপতি ও সহকারি অধ‍্যাপক মোঃ ইমাদ মিয়া,
বাংলাদেশ আওয়ামী লীগ তাজহাট থানা।

ইঞ্জিনিয়ার মোহাম্মদ শেখ শাহাদত হোসেন, সাধারণ সম্পাদক,
বাংলাদেশ ছাত্রলীগ,রংপুর মহানগর।

মিঠূ পাটোয়ারী , সাধারণ সম্পাদক, তাজহাট থানা আওয়ামী লীগ রংপুর মহানগর রংপুর।
বাংলাদেশ ছাত্রলীগের রংপুর মহানগর শাখার যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ রিপুন বাবু।

এছাড়াও ১৫৭টি বিভিন্ন পূজা মন্ডপের সভাপতি সাধারণ সম্পাদক সহ উপস্থিত বিভিন্ন মিডিয়ার সাংবাদিকবৃন্দগণ
উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন