• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : September 7, 2022

মহানবী হজরত মুহাম্মদ সাঃ কটুক্তির অভিযোগে যুবক গ্রেফতার

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৫২ জন পড়েছে
আপডেট : বুধবার, ৭ সেপ্টেম্বর, ২০২২

পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ে মহানবীকে (সা.) নিয়ে কটূক্তির অভিযোগে এক যুবককে গ্রেফতার করেছে পঞ্চগড় সদর থানা পুলিশ।বুধাবার (৭ সেপ্টেম্বর) দুপুরে আটকের বিষয়টি নিশ্চিত করেন পঞ্চগড় সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ মিঞা। এর আগে মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) রাতে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় চিলাহাটি এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।জানা যায়, নবীকে নিয়ে কটূক্তির অভিযোগে গ্রেফতার ইকবাইল হোসেন প্রধান (৩৮) পঞ্চগড় সদর উপজেলার অমরখানা ইউনিয়নের ভিতরগড় বড়ুয়াপাড়া এলাকার আলী আজমের ছেলে।পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবৎ ইকবাইল বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে বিভিন্ন ভাবে কটূক্তি করে আসছিল। কখনো আবার বলতো নবী নেই, এটা ভূয়াসহ বিভিন্ন কথা। তাই স্থানীয়রা একত্রিত হয়ে মুসলমানের অন্তরে আঘাত আনায় এবং বিশ্ব নবী হজরত মোহাম্মদ (সা.)-কে নিয়ে কটূক্তি করায় তার বিরুদ্ধে থানায় অভিযোগ দয়ের করা হয়। মঙ্গলবার স্থানীয়দের পক্ষে সামসুল আলম নামে এক ব্যক্তি বাদী হয়ে থানায় মামলা দায়ের করেন। এদিকে অভিযুক্ত ইকবাইল মামলার পর থেকে আত্মগোপনে থাকলে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী জেলা পুলিশের সহায়তায় তাকে চিলাহাটি থেকে গ্রেফতার করে পঞ্চগড় সদর থানা পুলিশ।সকালে তাকে থানায় আনা হলে তার বিরুদ্ধে আইনি প্রক্রিয়া শেষে আদালতের মাধ্যমে জেলা কারাগারে পাঠানোর প্রস্তুতি চলছে বলে ওসি আব্দুল লতিফ মিঞা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন