কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ
পুলিশের ‘নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক’
কুড়িগ্রাম জেলা পুলিশ তথ্য সুত্রেঃ
সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
এরই ধারাবাহিকতায় উলিপুর থানায় মোছাঃ নার্গিস বেগম অভিযোগ করেন, তার স্বামী উলিপুর থানাধীন উমানন্দ গ্রামের আনারুল ইসলাম তাকে শারীরিক নির্যাতন করে বাড়ি থেকে বের করে দেয় এবং তার ৬ বছর ও ৪ বছরের ২ জন শিশু সন্তানকে আটক করে রাখে। অভিযোগকারীর পিতাসহ স্থানীয় লোকজন তার স্বামীর বাড়িতে একাধিকবার গেলেও তার স্বামী শিশু সন্তান দুটিকে দেয় নাই। পরবর্তীতে উলিপুর থানা পুলিশ অভিযোগের ভিত্তিতে সরেজমিনে ঘটনাস্থলে উপস্থিত হয়ে উলিপুর থানার নারী,শিশু,বয়স্ক ও প্রতিবন্ধী সার্ভিস ডেস্ক এর সহোযোগিতায় শিশু দুটিকে উদ্ধার করে তাদের মায়ের কোলে ফিরিয়ে দেয়।
এভাবেই সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।