• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৪৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 9, 2022

যথাযোগ্য ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে আজ খুলনায় ঈদে মিলাদুন্নবী পালিত হয়েছে !

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ

আজ রোববার ১২ রবিউল আউয়াল। ৫৭০ সালের এই দিনে মানব জাতির জন্যে রহমত হিসেবে প্রেরণ মহানবী হযরত মুহাম্মদ ( সা.) শুভ আবির্ভাব দিন।
এই দিনটি মুসলমানদের কাছে অতি গুরুত্বপূর্ণ একটি দিন।
তাই আজকের এই পবিত্র ঈদে মিলাদুন্নবী ( সা.) উপলক্ষে খুলনা মহানগর ও জেলা আওয়ামী লীগের উদ্যোগে আজ রবিবার বাদ মাগরিব দলীয় কার্যালয়ে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
উক্ত অনুষ্ঠানে মহানগর থানা ও ওয়ার্ড আওয়ামী লীগ এবং সহযোগী সংগঠনের নেতাকর্মীদের যথাসময়ে উপস্থিত ছিলেন।
আজকের ঈদে মিলাদুন্নবীর আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খুলনা মহানগর আওয়ামী লীগের সভাপতি ও কেসিসি মেয়র আলহাজ্ব তালুকদার আব্দুল খালেক জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা শেখ হারুনুর রশীদ মহানগর আ’লীগের সাধারণ সম্পাদক
এম ডি এ বাবুল রানা ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত অধিকারী।

আজকের আলোচনা সভায় ঈদ এ মিলাদুন্নবীর তাৎপর্য তুলে ধরে আলোচনা করেন খুলনা সিটি কর্পোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক।
তিনি বলেন এ দিনটি মুসলিম উম্মাহর কাছে পবিত্র ঈদ-এ মিলাদুন্নবী ( সা.) নামে পরিচিত। ৫৭০ সালের এই দিনে আরবের মক্কা নগরীর সম্ভ্রান্ত কুরাইশ গোত্রের মা আমিনার কোল আলো করে জন্ম নিয়েছিলেন বিশ্বনবী হযরত মুহাম্মদ ( সা.)।

এক সময় গোটা আরব অন্ধকারে নিমজ্জিত ছিল। তারা আল্লাহকে ভুলে গিয়ে নানা অপকর্মে লিপ্ত হয়ে পড়েছিল। আরবের সর্বত্র দেখা দিয়েছিল অরাজকতা ও বিশৃঙ্খলা। এযুগকে বলা হতো আইয়ামে জাহেলিয়াত।

তখন মানুষ হানাহানি ও কাটাকাটিতে লিপ্ত ছিল এবং করত মূর্তিপূজা। এই অন্ধকার যুগ থেকে মানবকূলের মুক্তিসহ তাদের আলোর পথ দেখাতে মহান আল্লাহতালা রাসূলুল্লাহ ( সা.) প্রেরণ করেন এই ধরাধামে।

মহানবী ( সা.) তিনি অতি অল্প বয়সেই আল্লাহর প্রেম অনুরক্ত হয়ে পড়েন এবং প্রায়ই তিনি হেরা পর্বতের গুহায় ধ্যানমগ্ন থাকতেন। ২৫ বছর বয়সে মহানবী বিবি খাদিজা নামের এক ধনাঢ্য মহিলার সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। মাত্র ৪০ বছর বয়সে তিনি নব্যুয়ত প্রাপ্ত হন। এবং তিনি আল্লাহ তাআলার নৈকট্য লাভ করেন।

পবিত্র কোরআন শরীফে বর্নিত আছে মহানবীকে সৃষ্টি না। করলে আল্লাহ রাব্বুল আলামীন পৃথিবী সৃষ্টি করতেন না। এসব কারণে এবং তৎকালীন আরব জাহানের বাস্তবতায় এ দিনের গুরুত্ব ও তাৎপর্য অনেক বেশি। বাংলাদেশসহ বিশ্বের মুসলিম সম্প্রদায় এদিনটি ঈদে মিলাদুন্নবী হিসেবে পালন করে থাকে।

ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। বাণীতে তারা মহানবী ( সা.) এর জীবন আদর্শ অনুসরণ করে ভাতৃত্ববোধ ও মানবকল্যাণ ব্রতী হওয়ার জন্য সকলের প্রতি আহ্বান জানান।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের সঙ্গে যথাযথ পবিত্র ঈদে মিলাদুন্নবী পালনের জন্য সরকার বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠন নানান কর্মসূচির মধ্য দিয়ে এই মহান দিনটি পালন করেছে। আজকের কর্মসূচির মধ্যে ছিল মহানবী ( সা.) এর ওপর আলোচনা মিলাদ ও দোয়া মাহফিল।

এ উপলক্ষে খুলনা ইসলামিক ফাউন্ডেশন এর উদ্যোগে পক্ষকালব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার আয়োজন করা হয়েছে। গতকাল শনিবার বাদ মাগরিব খুলনা বাইতুল নূর মসজিদ কমপ্লেক্স এর পূর্ব পাশে ইসলামিক ফাউন্ডেশন এর সকল কর্মী ও মুসল্লীদের উপস্থিতিতে এ অনুষ্ঠানমালার উদ্বোধন করেন।

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে খুলনা জেলার সব হাসপাতাল কারাগার সরকারি শিশু সদন বৃদ্ধনিবাস মাদকাসক্তি নিরাময় কেন্দ্র উন্নত খাবার পরিবেশনের করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন