• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : October 29, 2022

রংপুরে আওয়ামী লীগের পর বিএনপির পাল্টা সংবাদ সম্মেলন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫৪ জন পড়েছে
আপডেট : শনিবার, ২৯ অক্টোবর, ২০২২

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

রংপুরে আওয়ামী লীগের সংবাদ সম্মেলনের কয়েক ঘন্টা পরেই সমাবেশস্থলে পাল্টা সংবাদ সম্মেলন করেছে বিএনপি। শুক্রবার বিকেলে বিএনপির ভাইস চেয়ারম্যান ডাঃ এ জেড এম জাহিদ হোসেন কালেক্টরেট মাঠে সংবাদ সম্মেলন করে আওয়ামী লীগের হুমকি-ধামকি বন্ধ করার দাবি করেন।
সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব হারুন অর রশীদ এমপি বলেন, সমাবেশের জন্য নেতাকর্মীরা অমানবিক কষ্ট করেছেন। অথচ প্রশাসন এবং আওয়ামী লীগ হুমকি ধামকি দিচ্ছেন। আজকে আওয়ামী লীগের স্থানীয় নেতৃবৃন্দ সংবাদ সম্মেলন করে হুমকি দিচ্ছেন। আপনারা হুমকি ধামকি দেয়ার কে। আমরা কোন বিশৃঙ্খলা সৃষ্টি করলে প্রশাসন পদক্ষেপ নিবে। তাছাড়া আপনাদের এই হুমকি ধমকিতে আমাদের নেতাকর্মীরা ভয় পায় না। তারা সমাবেশে আসবেন। এতে কোন সন্দেহ নেই। আর যারা পরিবহন ধর্মঘট দিয়েছে আমরা ক্ষমতায় এলে করায় গন্ডায় হিসেব নেয়া হবে।

রংপুর বিভাগীয় সমাবেশ উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন, গণতন্ত্র উদ্ধার, বেগম খালেদা জিয়ার মুক্তি, জনগণের দাবী নিয়ে সারাদেশে যে গণ সমাবেশ শুরু হয়েছে, তাতেই আওয়ামী লীগ সরকারের ভয় ধরেছে। সমাবেশে নেতাকর্মীদের আসতে বাধা দেয়ার চেষ্টা করছে। পরিবহন ধর্মঘট ডেকেছে। কিন্তু এসব আমাদের সমাবেশে কোন বাধা হতে পারবে না, মানুষের জোয়ার আসা শুরু হয়েছে। আপনারাই কাল লিখবেন, এ কোন সমাবেশ। শুধু মানুষ আর মানুষ। জনগণ জেগে উঠেছে, তারা তাদের অধিকার আদায়ে এখন সোচ্চার, তাই জনগণের দাবী আদায় না হওয়া পর্যন্ত জনগণ আর ঘরে ফিরবে না। তিনি বলেন প্রধানমমন্ত্রী বলেছেন আমরা গণতান্ত্রিক আন্দোলন করলে আমাদের চা খাওয়াবে বলে চায়ের দাওয়াত দিয়েছেন, কিন্তু উনি চায়ের বদলে আমাদের রক্ত ঝড়ালেন। সেদিনই জনগণ জেগে উঠেছে। আর ঘরে ফিরবে না পণ করেছে।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সমাবেশ সমন্বয়কারী সাবেক উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবীব দুলু, মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। শনিবার বিকেলে রংপুরে কালেক্টরেট ইধগাহ মাঠে বিএনপির গণসমাবেশ অনুষ্ঠিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন