• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 2, 2022

রংপুরে নবযোগদানকৃত পুলিশ কমিশনারের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত

মোঃআবু তালেব,স্টাফ রিপোর্টারঃ

রংপুর মেট্রোপলিটন পুলিশের সম্মানিত পুলিশ কমিশনার জনাব নুরেআলম মিনা, বিপিএম বার, পিপিএম এর সভাপতিত্বে উক্ত সভায় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ কমিশনার জনাব জনাব মোঃ মেহেদুল করিম পিপিএম, সকল উপ-পুলিশ কমিশনারবৃন্দ, অতিঃ উপ-পুলিশ কমিশনারবৃন্দ, সহকারী পুলিশ কমিশনারবৃন্দ সহ রংপুর মহানগরীর ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সংবাদিকবৃন্দ।

এ সময় উপস্থিত সাংবাদিকবৃন্দ মতবিনিময়ে তুলে ধরেন রংপুর নগরীর বর্তমান আইন-শৃংখলা পরিস্থিতি ট্রাফিক সমস্যা,মাদক ব্যাবসা সঙ্গে পুলিশ জড়িত এমন তথ্য তুলে ধরেন,তদন্ত ছাড়া মামলা নেওয়া ও চুরি ছিনতাই বেড়েই চলছে নগরীতে শুধু তাই নয় একাধিক আভিযোগ তুলে ধরেন পুলিশ এর বিরুদ্ধে এবং যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

সেবামুখী প্রতিষ্ঠানে পরিণত করতে আরপিএমপি’র প্রথম পুলিশ কমিশনার, রংপুর রেঞ্জের সম্মানিত ডিআইজি জনাব মোহাঃ আবদুল আলীম মাহমুদ বিপিএম এর প্রচেষ্টাকে শ্রদ্ধার সাথে স্মরণ করেন। এবং তিনি মহানগরীর আইন শৃঙ্খলা রক্ষায় বাস্তবায়নের নিমিত্তে মহানগরীর সকল স্তরের জনগণকে ঐক্যবদ্ধ থেকে , সন্ত্রাস, রাষ্ট্রবিরোধী ও মাদকসহ বিভিন্ন অপরাধ সম্পর্কে তথ্য দিয়ে সহযোগিতা করার জন্য সম্মানিত নগরবাসীর প্রতি আহবান জানান। একই সাথে সংবাদিকদের নিরপেক্ষ সংবাদ প্রকাশের মাধ্যমে পুলিশের কার্যক্রমকে গতিশীল করার জন্য বলেন।

এসময় আরো উপস্থিত ছিলেনঃসাংবাদিক সিরাজুল ইসলাম,সাংবাদিক নয়ন মিয়া,সাংবাদিক রুবেল মিয়া,সাংবাদিক হামিদুর রহমান লিমন,সাংবাদিক আবু তালেব সহ সকল প্রিন্ট ও ইলেক্টনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন