রংপুর মহানগরীর ১ টেইলার মাস্টার ৪দিন ধরে নিখোঁজ রয়েছে। তিনি ১ সন্তানের জনক বলে জানা যায়। এ ঘটনায় ২৫ অক্টোবর মেট্রোপলিটন হারাগাছ থানায় তার স্ত্রী একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। জিডি নং ১০৪৬, তারিখ-২৫/১০/২০২২ইং।
নিখোঁজ টেইলার মাস্টার এর নাম মোঃ এরশাদুল হক বয়স (৪৮) তার বাড়ি রংপুর শহরের হারাগাছ মেট্রোপলিটন থানাধীন বাহার কাছনা সিগারেট কোম্পানির রাম গোবিন্দ এলাকায়। জিডি সূত্রে, টেইলার মাস্টার মোঃ এরশাদুল হক গত রবিবার ২৩(অক্টোবর) ২০২২ইং রাত ৯ টার সময় সালেক মার্কেটের টেইলারিং দোকানের কাজ শেষে রংপুর মেট্রোপলিটন হারাগাছ থানার সিগারেট কোম্পানি এলাকা থেকে নিখোঁজ হয়। এর পর থেকে আর বাসায় ফেরেনি। নিখোঁজ এরশাদুল হকের গায়ের রং শ্যামলা, উচ্চতা ৫-৬”, গোঁফ- ছোট, স্বাস্থ্য ভালো, সে সম্পূর্ণ মানসিকভাবে সুস্থ বলে জিডিতে উল্লেখ করা হয়েছে। এরশাদুল হক এর স্ত্রী শাহনাজ পারভীন বলেন, আমার স্বামী সম্পূর্ণ সুস্থ এবং স্বাভাবিক সহজ সরল স্বভাবের একজন মানুষ। সে মহানগরীর সালেক মার্কেটের টেইলারিং দোকানের কাজ শেষে গত রবিবার রাত ৯ টার দিকে সিগারেট কোম্পানি বাজারের পার্শ্ববর্তী স্থান হতে নিখোঁজ হয়ে যায়। তিনি আর বাসায় ফিরে আসে নাই। তার ব্যবহারকৃত মোবাইল ফোন নাম্বার বন্ধ সম্ভাব্য সকল জায়গায় খোঁজাখুঁজি করা হয়েছে কিন্তু কোথাও কোনো সন্ধান পাওয়া যায় নাই। খোঁজাখুঁজি অব্যাহত আছে বলে জানান তিনি। থানায় জিডির পাশা পাশি র্যাবকেও বিষয়টি জানানো হয়েছে বলে জানান তিনি। নিখোঁজ ব্যক্তির সন্ধান পেলে এই নাম্বারে ০১৯২১২১৬৪৪৭, যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন তিনি।
পুলিশের অভিযান অব্যাহত আছে জানিয়ে হারাগাছ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, নিখোঁজ টেইলার মাস্টার এরশাদুল হক এর সন্ধান করা হচ্ছে। ইতিমধ্যেই এস,আই, হুমায়ুন কবির কে নিখোঁজ ব্যক্তির অনুসন্ধানে দায়িত্ব দেয়া হয়েছে।
প্রধান উপদেষ্টা:- শায়খ হাম্মাদ আহমদ, সম্পাদক ও প্রকাশক: এম. মাহফুজুর রহমান সজিব, নির্বাহী সম্পাদক: রাকিব আলী (রকি), পরিকল্পনা বিষয়ক সম্পাদক: এ.টি.এম হেলাল, আইন উপদেষ্টা: এডভোকেট শফিকুল ইসলাম সার্কুলেশন : মােঃ সাজ্জাদ তালুকদার, হেড অফিস: হােটেল আল হেলাল (২য় তলা), পুরাতন বাস স্ট্যান্ড, সুনামগঞ্জ, সিলেট। মােবাইল: ০১৭১৭-৭০২২৩৩, ০১৩১৬-৩৩৩৪৩১, ওয়েব: www.dainikcholomanbangladesh.com
ই-মেইল: cholomanbangladesh634@gmail.com সম্পাদক কর্তৃক একুশ অফসেট প্রিন্টিং প্রেস, ট্রাফিক পয়েন্ট, সুনামগঞ্জ থেকে মুদ্রিত ও হােটেল আল হেলাল (২য় তলা) থেকে প্রকাশিত।