• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৪ ডিসেম্বর ২০২৫, ০৪:৪৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সৎ ছেলে কর্তৃক মাকে হত্যার হুমকি ও ন্যায় বিচারের দাবীতে সুনামগঞ্জে সংবাদ সম্মেলন সীমান্তবর্তী বিশ্বম্ভরপুর থানায় নতুন ওসি মোহাম্মদ জাহিদুল ইসলাম সুনামগঞ্জের নদীপথে চাঁদাবাজী ও শ্রমিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন সুনামগঞ্জ-০৪ আসনে ৮ দলীয় সমঝোতায় এগিয়ে মুফতী মাওলানা শহীদুল ইসলাম পলাশী সুনামগঞ্জ-১ আসনে আলোচনার শীর্ষে ইসলামী আন্দোলনের অধ্যাপক রফিকুল ইসলাম জগন্নাথপুরে ছাত্রলীগ নেতার বাড়িতে হামলা ঠিকাদারের পক্ষে ফরমায়েসী সংবাদের প্রতিবাদে সুনামগঞ্জে মানববন্ধন তফসিলের ৪৮ ঘণ্টার মধ্যে পোস্টার, ব্যানার না সরালে ব্যবস্থা মধ্যনগরে সংবাদ সম্মেলন করে দল ছাড়লেন ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক- ফরিদ মিয়া সুনামগঞ্জে বিএনপির ফাঁকা ২ আসনে মনোনয়ন ঘোষণা
প্রকাশ : October 11, 2022

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সাধারণ মানুষের চিকিৎসা নিশ্চিতের দাবিতে স্মারকলিপি প্রদান

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে দালাল
সিন্ডিকেট এর হয়রানি ও দৌরাত্ম্য বন্ধ এবং গরীব-সাধারণ মানুষের চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবিতে আজ (১১ অক্টোবর ) সকাল ১০ টার সময় মহানগর নাগরিক কমিটির উদ‍্যোগে জেলা প্রশাসক ও সিভিল সার্জন বরাবর স্মারকলিপি পেশ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রংপুর মহানগর নাগরিক কমিটির আহবায়ক অধ্যাপক মোজাহার আলী,প্রবীণ রাজনীতিবিদ বীর মুক্তিযোদ্ধা কমরেড শাহাদাত হোসেন,বীর মুক্তিযোদ্ধা মোজাফফর হোসেন চাঁদ,অধ‍্যাপক আব্দুস সোবহান,
এডভোকেট মাসুম হাসান,এডভোকেট ওয়াজিয়ার রহমান,সাবেক ছাত্রনেতা ও রাজনীতিবিদ এ‍্যাডভোকেট পলাশ কান্তি নাগ,নারীনেত্রী সানজিদা আক্তার, শ্রমিক নেতা রেদোয়ান ফেরদৌস,সুভাষ রায়,সাংস্কৃতিক কর্মী ও শিক্ষানবীশ আইনজীবী নাসির সুমন,স্বপন রায় সহ অনেকেই।

স্মারকলিপিতে,
রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে সকল রোগের ডায়াগানস্টিক টেষ্ট এর ব‍্যবস্থা নিশ্চিত, চিকিৎসাধীন রোগীদের প্রয়োজনীয় সকল ঔষধ সরবরাহ, সকল ওয়ার্ডে সার্বক্ষণিক চিকিৎসকদের উপস্থিতি নিশ্চিত,রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের শয্যা সংখ্যা বৃদ্ধি,জরুরী ও মুমুর্ষ রোগী পরিবহনের জন্য বিনা ভাড়ায় এ‍্যাম্বুলেন্স এর ব‍্যবস্থা,জরুরী বিভাগে রোগী ভর্তিসহ সর্বক্ষেত্রে দালাল-সিন্ডিকেটের হয়রানী ও দৌরাত্ম্য বন্ধ,
ভর্তিকৃত রোগীদের উন্নত মানের খাবার- বিশুদ্ধ পানীয় জলের ব‍্যবস্থা,হাসপাতালের টয়লেট-বাথরুমসহ সকল ওয়ার্ডে স্বাস্থ্যকর ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত, হাসপাতালের প্রয়োজন অনুসারে চিকিৎসক
নার্স-কর্মকর্তা-কর্মচারী নিয়োগ করে জনবল সংকট দুর এবং রংপুর মেডিকেল কলেজ হাসপাতালের দূর্নীতি-লুটপাটের শ্বেতপত্র প্রকাশের দাবি জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন