• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : October 24, 2022

রঙ্গারচর আদার বাজারে পূর্ব বিরোধের জের ধরে ব্যবসায়িকে কুপিয়ে জখম দোকান ভাংচুর

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪৯ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৪ অক্টোবর, ২০২২

মোঃ আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের আদার বাজারে জমি-জমা সংক্রান্ত পূর্ব বিরোধের জের ধরে প্রতিপক্ষের হামলায় ব্যবসায়ি সহ একই পরিবারের তিন জন আহত হয়েছেন। বৃহস্পতিবার রাত ৭ টায় আদার বাজারস্থ ব্যবসায়ি কামরুল ইসলামের চায়ের দোকানে ঘটনাটি ঘটে। আহতরা হলেন কামরুল ইসলাম (৩৫), বারকি শ্রমিক নজমুল ইসলাম (৫০), ছেলে তালহা (১৪)। গুরুতর আহত কামরুল ও নজমুল ইসলামকে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। দোকান ভাঙচুরের ঘটনায় প্রায় অর্ধশতাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এ ঘটনায় বিজ্ঞ আদালতে হামলাকারীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। আহত ব্যবসায়ি কামরুল ইসলাম বলেন, একই গ্রামের নুরুল ইসলামের সন্ত্রাসী ছেলে আতিক মিয়া,রুহেল মিয়া,কয়েছ মিয়া,মিলন মিয়া গংরা মাদক ব্যবসার সাথে জড়িত। ঘটনার রাতে নেশা খেয়ে আমার দোকানের সামনে এসে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজের এক পযায়ে দেশীয় প্রাণ নাশক অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদেরকে রক্তাক্ত ও জখমপ্রাপ্ত করে ক্যাশে থানা নগদ টাকা পয়সা লুটপাট করে নেয়। চিকিৎসার জন্য হাসপাতালে এসে ভর্তি হলে প্রতিপক্ষগংরা এই সুযোগে আমার ছেলে তালহা ও কমর্চারীকে দোকানের ভেতরে রেখে বাহির দিয়ে তালাবদ্ধ করে। পরে সদর মডেল থানার সাব ইন্সপেক্টর শরিফ ভাই ঘটনাস্থলে এসে তাদেরকে উদ্ধার করেছে। সদর মডেল থানার অফিসার ইনচাজ মো ইফতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন