• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : October 26, 2022

রসিক মেয়র মোস্তফা রাঙ্গাকে চ‍্যালেঞ্জ ছুড়লেন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৬৯ জন পড়েছে
আপডেট : বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

জাতীয় পার্টির চেয়ারম্যানকে নিয়ে অবান্তর মন্তব্য এবং হুমকি-ধামকি দেওয়া সদ্য বহিষ্কৃত নেতা মসিউর রহমান রাঙ্গাকে এক হাত নিলেন দলের প্রেসিডিয়াম সদস্য ও রংপুর সিটি করপোরেশনের মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।

মসিউর রহমান রাঙ্গাকে রাজপথে মোকাবিলার চ্যালেঞ্জ ছুড়ে মোস্তাফিজার রহমান মোস্তফা বলেন, ওনার (রাঙ্গা) নাকি কথা বলতে গেলে হাত ওঠে। শুনে রাখেন রাঙ্গা সাহেব আমাদেরও কিন্তু হাত আছে। আমাদের হাত কিন্তু ন্যাড়া-নুলা না। আমাদের হাতেও শক্তি আছে। আমরাও জবাব দিতে জানি। যদি সাহস থাকে তাহলে রাজপথে এসে মোকাবিলা করেন।

মঙ্গলবার (২৫ অক্টোবর) বিকেল ৪টায় রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে স্বাগত বক্তব্যে রাঙ্গাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দেন রসিক মেয়র।

গত ২০১৮ সালের রংপুর সিটি করপোরেশন নির্বাচনে নিজের জয়ের বিষয়টি তুলে ধরে মেয়র বলেন, দলের একজন অব্যাহতি পাওয়া ব্যক্তি (রাঙ্গা) প্রচার করছেন যে, তিনি নাকি এক লাখ ভোটের ব্যবধানে আমাকে জয়ী করিয়েছেন। আমি জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়েছি। কারও দয়ায় মেয়র নির্বাচিত হইনি।

আসন্ন সিটি নির্বাচনে সুষ্ঠু পরিবেশ নিশ্চিতের আহ্বান জানিয়ে মোস্তফা বলেন, জেলা ও বিভাগীয় প্রশাসনসহ নির্বাচন কমিশনকে হুঁশিয়ার করছি। আপনারা সাবধান হয়ে যান। রংপুরে সিটি নির্বাচন নিয়ে যদি কোনো ধরনের কারচুপি করার ইচ্ছে পোষণ করেন তাহলে দাঁতভাঙা জবাব দেওয়া হবে। এজন্য রংপুর মহানগর জাতীয় পার্টি সবসময় প্রস্তুত।

রংপুর মহানগর জাতীয় পার্টির ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দলের চেয়ারম্যান জিএম কাদের। প্রধান বক্তা ছিলেন দলের মহাসচিব মজিবুল হক চুন্নু। বিশেষ অতিথি ছিলেন পার্টির কো-চেয়ারম্যান ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ।

এছাড়াও বক্তব্য রাখেন সংসদ সদস্য শামীম হায়দার পাটোয়ারী, আহসান আদেলুর রহমানসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
ফরহাদুজ্জামান ফারুক/এমএএস


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন