• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৭:২০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : September 21, 2022

রাজীবপুরে সাইল’র ড্রাম বিতরণে অনিয়ম, চেয়ারম্যানের বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫২ জন পড়েছে
আপডেট : বুধবার, ২১ সেপ্টেম্বর, ২০২২

কুড়িগ্রাম প্রতিনিধি-

মোঃশাহজাহান খন্দকারঃ

কুড়িগ্রামের রাজীবপুর সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াস’র বিরুদ্ধে সাইলর ড্রাম বিতরণ অনিয়মের অভিযোগের প্রেক্ষিতে তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে রাজীবপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী।

সাইলর ড্রাম না পেয়ে রাজীবপুর কাচারীপাড়া গ্রামের আজিজুর রহমানের পুত্র রফিকুল ইসলাম, দুর্নীতি দমন কমিশন রংপুর এবং জেলা প্রশাসক কুড়িগ্রামকে অনুলিপি দিয়ে রাজীবপুর উপজেলা নির্বাহী অফিসার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন।

জানা গেছে, ২০২০-২১ অর্থবছরে খাদ্য ও ত্রাণ মন্ত্রণালয়ের আওতায় বন্যা কবলিত এলাকায় কৃষি বীজ সংরক্ষণের জন্য রাজীবপুর সদর ইউনিয়নে এক হাজার ৭ শত সাইল’র বরাদ্দ দেওয়া হয়। মূল তালিকার অর্ধেক ব্যক্তিই পায়নি সাইলর ড্রাম। সাইলর বরাদ্দ হয় সাবেক চেয়ারম্যান কামরুল আলম বাদল থাকা অবস্থায়। তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে মন্ত্রণালয়ে চুড়ান্ত তালিকা পাঠান, যা পরিবর্তন করার কোনো সুযোগ নেই বলে জানিয়েছেন সাবেক ওই চেয়ারম্যান।

সাইলর ড্রাম বিতরণের অনিয়মের অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত চেয়ারম্যান মিরন মোহাম্মদ ইলিয়াসের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তার ফোন বন্ধ পাওয়া গেছে।

এবিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা অমিত চক্রবর্ত্তী বলেন, গত ২ আগষ্ট চেয়ারম্যানের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। তার প্রেক্ষিতেই আমি তিন সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে দিয়েছি। তদন্তের রিপোর্টে সত্যতা প্রমাণিত হলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন