• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 16, 2022

রূপগঞ্জের মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের কার্যালয় উচ্ছেদ না করার দাবী

মোঃ রাসেল মোল্লা,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ্ উপজেলার মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের মঠেরঘাটের প্রধান কার্যালয় উচ্ছেদ না করার দাবি জানানো হয়েছে। গতকাল ১৬ অক্টোবর রবিবার মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সকল সহযোগী সংগঠনের কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে নেতৃবৃন্দ এ দাবি জানায়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলীম উদ্দিন। এসময় রূপগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা শেখ সাইফুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রফিকুল ইসলাম, মুড়াপাড়া ইউনিয়ন যুবলীগের সভাপতি হাজী হামিদুল হক খোকন, সাধারণ সম্পাদক শামীম হাসান, মুড়াপাড়া ইউনিয়ন স্বেচ্ছা সেবকলীগের সভাপতি দেলোয়ার হোসেন মোল্লা, সাধারণ সম্পাদক রিপন মিয়া, মুড়াপাড়া ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভাপতি বিউটি আক্তার, সাধারণ সম্পাদক লাভলী আক্তার, সরকারি মুড়াপাড়া কলেজ ছাত্র সংসদের এজিএস আশিকুর রহমান, সাহিত্য সম্পাদক মনির হোসেন, রূপগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাবেক সাহিত্য সম্পাদক আমির হোসেন শ্যামল, আওয়ামীলীগ নেতা এজাজ আহমেদ, যুবলীগ নেতা হেদায়েত আহমেদ রিপন, তাওলাদ হোসেন, আমিনুল ইসলাম প্রমুখ।
সংবাদ সম্মেলনে বক্তারা বলেন, গত ৭/৮ বছর ধরে মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের রাজনৈতিক, সামাজিক, এলাকার উন্নয়নমূলক কাজসহ সার্বিক কার্যক্রম এখান থেকে পরিচালনা করা হচ্ছে। উক্ত কার্যালয় অবস্থিত মুড়াপাড়া ইউনিয়নের ব্রাহ্মণগাঁও মৌজাস্থিত এস এ ৯৫১ ও ৯৫২, আর এস ১৫৩৫ ও ১৫৩৬ নং দাগের ২১ শতাংশ জমি লীজের জন্য আবেদন করা হয়েছে। এখন পর্যন্ত তা বরাদ্দ দেওয়া হয়নি। জমি বরাদ্দ দিতে হবে অন্যথায় কার্যালয় সরিয়ে নেওয়ার জন্য ছয় মাসের সময় দিতে হবে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের সংগঠনের যৌক্তিক এ দাবি মানতে হবে।
উল্লেখ্য সরকারি পতিত জমিতে কার্যালয় নির্মাণ করে মুড়াপাড়া ইউনিয়ন আওয়ামীলীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের কার্যক্রম পরিচালনা করে আসছে। গত ১৩ অক্টোবর উপজেলা প্রশাসন মঠেরঘাট এলাকার সকল অবৈধ স্থাপনা উচ্ছেদের মাইকিং করলে বিষয়টি নেতৃবৃন্দের নজরে আসে।

তাং-১৬-১০-২০২২


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন