• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 10, 2022

রূপগঞ্জে কিশোরগ্যাংয়ের ১৪ সদস্য গ্রেফতার

রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল নতুন বাজার এলাকা থেকে কিশোরগ্যাংয়ের ১৪ সদস্যকে গতকাল ১০ সেপ্টেম্বর শনিবার ভোরে গ্রেফতার করেছে র‌্যাব-১১ । তাদের নারায়ণগঞ্জ আদালতে প্রেরণ করা হয়েছে। এসময় তাদের কাছ থেকে সুইচগিয়ার, রাম দা, ছুরি, জিআই পাইপ উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হচ্ছে হবিগঞ্জ জেলার বাহুবল থানার অমৃতা গ্রামের আব্দুল জব্বারের ছেলে মোঃ মুকিত (১৭), কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মথুরাপাড়া বিলপাড় গ্রামের ফিরোজ আলীর ছেলে মোঃ সুজন (১৮), কটিয়াদী থানার পুলেরঘাট বাজার গ্রামের মৃত ইদ্রিস আলীর ছেলে মোস্তাকিন (১৭), উজানশ্রী গ্রামের নুরুল ইসলামের ছেলে ফাইজুল ইসলাম (১৪), টাঙ্গাইল জেলার মধুপুর থানার কালমেঘা গ্রামের মৃত আরাফাত আলীর ছেলে বাবু হাসান (১৫), নেত্রকোণা জেলার মোহনগঞ্জ থানার পূর্ব বোরাম গ্রামের মৃত জাকির হোসেনের ছেলে আবু বকর শুভ (১৫), লালমনিরহাট জেলার আদিতমারী থানার উত্তর তালুক পলাশী গ্রামের আবু জাফরের ছেলে মোঃ করিম (১৬), খানবাড়ী গ্রামের মৃত মোস্তাফিজ খানের ছেলে রাসেল বাবু (১৫), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার বান্টি উত্তরপাড়া গ্রামের নাদিম মিয়ার ছেলে শাহেদ মিয়া (১৪), নতুনবান্টি বড় বাড়ির মৃত নাজিম উদ্দিনের ছেলে মেহেদী হাসান (১৫), রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল মধ্যপাড়া গ্রামের শহিদুল ইসলামের ছেলে ইসমাইল হোসেন (১৩), রহিম ফকিরের ছেলে রোহান ফকির (১৫), গোলাকান্দাইল নতুন বাজার মোল্লা বাড়ির রাজু মোল্লার ছেলে আলিমুল আকিম সিমান্ত নুর (১৩), বলাইখা গ্রামের মঞ্জুর হোসেনের ছেলে মেজবাহ উদ্দিন (১৫)।
এ ব্যাপারে র‌্যাব-১১ এর সিপিএসসি আব্দুল্লাহ শেখ বাদী হয়ে রূপগঞ্জ থানায় মামলা দায়ের করেছেন। মামলা নং-২৮।
রূপগঞ্জ থানার ওসি এ এফ এম সায়েদ বলেন, দীর্ঘদিন ধরে তারা চুরি, ডাকাতি, ছিনতাই, চাঁদাবাজী, মেয়েদের উক্তাক্তসহ সন্ত্রাসী কর্মকান্ড পরিচালনা করে আসছে বলে অভিযোগ রয়েছে । কিশোরগ্যাংয়ের ১৪ সদস্যকে গ্রেফতার করে আদালতে প্রেরণ করা হয়েছে।

তাং- ১০-০৯-২০২২ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন