• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : September 8, 2022

রূপগঞ্জে দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি এস এম আবু কাউসারের হুমকীদাতা অধরা

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৩৯০ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ৮ সেপ্টেম্বর, ২০২২

রূপগঞ্জে দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি এস এম আবু কাউসারের হুমকীদাতা অধর

রাসেল মোল্লা রোপগঞ্জঃ


নারায়ণগঞ্জের রূপগঞ্জে সংবাদ সংগ্রহকে কেন্দ্র করে দৈনিক আজকালের খবর পত্রিকার রূপগঞ্জ প্রতিনিধি এস এম আবু কাউসারকে হুমকী ঘঠনা ঘটেছে গত ২৯/০৮/২০২২ ইং তারিখে অঞ্জাত নাম্বার থেকে ফোন করে বিকেল সাড়ে চার ঘটিকায় হুমকী দেয়া হয় । হুমকীর দশ দিন পার হলেও হুমকীদাতাকে সনাক্ত করতে পারেনী রূপগঞ্জ থানা পুলিশ।
অভিযোগ থেকে জানা যায়, গত ২৫/০৮/২০২২ ইং বৃহস্পতিবার রূপগঞ্জ থানাধীন মঙ্গলখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সামনে ব্লুম্যাক্স গ্রুপ বেকু দিয়ে নদীর মাটি খনণের এবং অবৈধ নদী দখলতথ্য সংগ্রহ করতে গেলে বিআইডব্লিউটিএ অনুমোদন আছে কিনা জানার জন্য সাইনবোর্ডে থাকা নাম্বারে ফোন করলে ফোন বন্ধ পাওয়া যায়, পরক্ষনে সাইট সুপারভাইজার মোহাম্মদ আলীর কাছ থেকে ব্লুম্যাক্স গ্রুপ এর প্রধান কার্যালয়ের একজনের সাথে কথা হলে তিনি জানান বিআইডব্লিউটিএ থেকে তারা মৌখিক অনুমোদন নিয়ে মাটি কাটা শুরু করেছে। গত ২৯/০৮/২০২২ ইং বিকেল ৪ঃ৩১ মিনিটে অজ্ঞাত ০১৮৬৩৯০১০০৩ নাম্বার থেকে ০১৯৫৮১০২১৫৯ নাম্বারে ফোন করে হুমকী প্রদান করে। এই বলে আরো হুমকী প্রদান করে যে, তুমি কিভাবে পত্রিকায় কাজ করো আর রূপগঞ্জে বসবাস করো তা দেখে নেব। সত্যাতা যাচাইয়ে ব্লুম্যাক্স গ্রুপ এর মহাব্যবস্থাপক (স্টোন সেকশন) তোফায়েল আহম্মেদ পাটোয়ারীর সাথে যোগাযোগ করলে তিনি জানান, এই নাম্বার আমাদের প্রতিষ্ঠানের কারো না। কে বা কাহারা ফোন করেছে তারা জানেনা। ঘঠনার ঠিক পরের দিন ওই অজ্ঞাত নাম্বারের বিরুদ্ধে দৈনিক আজকালের খবর পত্রিকার প্রতিনিধি এস এম আবু কাউসার বাদী হয়ে ৩০/০৮/২০২২ ইং তারিখে রূপগঞ্জ থানায় একটি সাধারন ডায়েরী করেন, সাধারন ডায়েরী নং- ১৬০৩। সাধারন ডায়েরী ও অজ্ঞাত নাম্বার তদন্তের দায়িত্বভার দেয়া হয় রূপগঞ্জ থানা পুলিশের এ এস আই রাসেলকে।
এ ব্যাপারে রূপগঞ্জ থানার অফিসার ইনচার্জ এ এফ এম সায়েদ বলেন, আমরা লিখিত অভিযোগ পেয়েছি। অজ্ঞাত নাম্বারের ব্যাপারে তদন্ত চলমান, তথ্য প্রমান পেলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। ###
তারিখ–০৯-০৯-২০২২ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন