• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 13, 2022

রূপগঞ্জে পিআইও অফিসে কর্মকর্তা-কর্মচারীদের কর্মবিরতি

রাসেল মোল্লা রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

দুর্যোগ ব্যবস্থাপনা আইন অনুযায়ী জনবল কাঠামো ও নিয়োগ, পদায়ন, পদোন্নতি, শূন্যপদ ও চলতি দায়িত্বে নিয়োগের দাবিতে নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলা দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা কর্মবিরতি পালন করেছে। গতকাল ১৩ সেপ্টেম্বর মঙ্গলবার সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এ কর্মবিরতি পালন করে । রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কার্যালয়ে আয়োজিত কর্মবিরতিতে অংশ নেয় রূপগঞ্জ উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ আরিফুল হাসান, কার্যসহকারী আশরাফ সিদ্দিকী, অফিস সহায়ক শারমীন খাতুন।
কর্মসূচিতে পিআইও অফিসার আরিফুল হাসান বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে ঘোষিত এ কর্মসূচি আগামী ১৪ সেপ্টেম্বর দুপুর ১২টা পর্যন্ত চলবে। দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের জেলা, উপজেলা ও অধিদপ্তরের শূন্যপদে পদোন্নতি ও নিয়োগসমূহ দুর্যোগ ব্যবস্থাপনা আইনে ২০১২ এর আওতায় জনবল কাঠামো তৈরির দাবি জানিয়ে একটানা তিন দিনের এ কর্ম বিরতী কর্মসূচি পালন করা হবে । নির্ধারিত ৫দফা দাবি না মানায় তারা সামাজিক ও অর্থনৈতিক ভাবে ক্ষতিগ্রস্থ হচ্ছেন।

তাং- ১৩-০৯-২০২২ইং

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন