• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৫৪ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : September 29, 2022

রূপগঞ্জে ফল ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুটের অভিযোগ

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৬ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

 

মোঃ রাসেল মোল্লা-
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলায় মোজাম্মেল হক নামের এক ফল ব্যবসায়ীকে কুপিয়ে টাকা লুট করেছে দুর্বৃত্তরা। বুধবার (২৮ সেপ্টেম্বর) ভোরে উপজেলার কর্ণগোপ এলাকায় এ ঘটে ঘটনা।

প্রত্যক্ষদর্শীরা জানান, প্রতিদিনের মতো ভোরে ফল আনতে আড়তের উদ্দেশে রওনা হন মোজাম্মেল। এ সময় পথে একদল দুর্বৃত্ত ধারালো অস্ত্রশস্ত্র নিয়ে তাকে মারধর শুরু করে। প্রতিবাদ করায় হামলাকারীরা তাকে কুপিয়ে জখম করে। সঙ্গে থাকা টাকা লুট করা হয়। ধারালো অস্ত্রের আঘাতে তার ডান হাতের কয়েকটি আঙ্গুল বিচ্ছিন্ন হয়ে পড়ে। চিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। তাকে উদ্ধার করে প্রথমে স্থানীয় ইউএস বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে, পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় অর্থপেডিক্স হাসপাতাল ভর্তি করা হয়।

আহত মোজাম্মেল হকের স্ত্রী স্মৃতি আক্তার বলেন, কয়েক দিন ধরেই মাছিমপুর এলাকার কয়েকজন চাঁদাবাজ মোজাম্মেলের কাছে চাঁদা দাবি করে আসছিল। তারাই এ ঘটনা ঘটিয়েছে এবং সঙ্গে থাকা লক্ষাধিক টাকা লুট করেছে।

তবে তিনি এখনও আইনি সহায়তা নেননি। অভিযোগ পেলে পুলিশ আইনিব্যবস্থা নেবে বলে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সায়েদ জানিয়েছেন###
তাঃ-২৮-০৯-২০২২ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন