• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 19, 2022

রূপগঞ্জে বৃদ্ধাকে ধর্ষণের ঘটনায় প্রধান আসামী গ্রেফতার

 

মোঃ রাসেল মোল্লা,
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

রূপগঞ্জে বৃদ্ধা মহিলাকে ধর্ষণ মামলার প্রধান আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। মঙ্গলবার (১৮ অক্টোবর) রাতে সোনারগাঁও উপজেলার কাচঁপুর কলাপট্টি এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামীর নাম রবিউল (৩৫)। সে রূপগঞ্জ উপজেলার গোলাকান্দাইল (দক্ষিণ নাগেরবাগ) এলাকার মো. হানিয়ের ছেলে।
র‌্যাব-১১ সহকারী পরিচালক (এএসপি) মো. রিজওয়ান সাঈদ জিকু এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, ভিকটিম নিজেই বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন, যার মামলা নং-২৫ তারিখ ১০ অক্টোবর ২০২২। ধর্ষণের পর হতে এজাহারনামীয় আসামী রবিউল (৩৫) কৌশলে আত্মগোপন করে। এরই প্রেক্ষিতে র‌্যাব-১১ গোয়েন্দা দল ধর্ষণ মামলার এজাহারভূক্ত প্রধান পলাতক আসামী রবিউল (৩৫)’কে আইনের আওতায় নিয়ে আসার জন্য গোয়েন্দা অনুসন্ধান শুরু করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামী বর্ণিত ধর্ষণের সাথে সংশ্লিষ্টতার কথা স্বীকার করে। পরবর্তী আইনগত ব্যবস্থার জন্য রূপগঞ্জ থানায় মামলার তদন্তকারী কর্মকর্তার নিকট হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ১০ অক্টোবর রাতে গ্রেফতারকৃত আসামী ভিকটিমের ভাড়া বাসায় জোড় পূর্বক প্রবেশ করে ভিকটিমকে পালাক্রমে নির্মমভাবে ধর্ষণ করে। এই পাশবিক ও নৃশংস ধর্ষণের ঘটনাটি বিভিন্ন পত্র পত্রিকায় প্রকাশিত হলে নারায়ণগঞ্জসহ সারাদেশে চাঞ্চল্য সৃষ্টি হয়।
তাঃ-১৮-১০-২০২২ ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন