• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৫০ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : September 29, 2022

রূপগঞ্জে ভুমিদস্যুতার বিরুদ্ধে এলাকাবাসির মানববন্ধন

 

মোঃ রাসেল মোল্লা
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

ভুমিদস্যুতার প্রতিবাদে মানববন্ধন করেছেন নারায়ণগঞ্জের রূপগঞ্জের দক্ষিণবাগ গ্রামের লোকজন । ২৯ সেপ্টেম্বর বৃহস্পতিবার সকালে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত হয়ে দক্ষিণবাগ গ্রামের বাসিন্দা মোতালিব মাস্টারের ছেলে রিপন অভিযোগ করে তার বক্তব্যে বলেন, একই গ্রামের বাসুর ছেলে ভুমিদস্যু রাশেদুল ইসলাম রাসেলসহ স্থানীয় সন্ত্রাসীরা তাদের সমবায় ভিত্তিক একাধিক মাছের ঘের থেকে চাঁদা দাবী করে আসছে। শুধু তাই নয়, চাঁদা না দেয়ায় জমি না কিনেই দলবল নিয়ে দখলে যায়। তাতে বাঁধা দিলে মামলা দিয়ে হয়রানী করে। একই গ্রামের অপর বাসিন্দা আনোয়ারের ছেলে আজিজুল অভিযোগ করে বলেন, রাসেলের অন্যায়ের বিরুদ্ধে কেউ কথা বললেই প্রথমে বাড়ি ঘরে হামলা দেয়,নিরীহদের মামলা দিয়ে হয়রানী করে। এমনকী তার পরিবারের লোকজনের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানী করে থাকে।
এসময় গ্রামের হাজারো নারী পুরুষ মানববন্ধনে অংশ নিয়ে প্রতিবাদ জানিয়েছেন।
এসব অভিযোগ বিষয়ে জানতে চাইলে রাশেদুল ইসলাম রাসেল বলেন, আমার বান্ধবী একখন্ড জমি ক্রয় করেও তার জমিতে যেতে পারেনা। এ বিষয়ে তার পক্ষে প্রতিবাদ করার আমার বিরুদ্ধে মানববন্ধন করেছে তারা। আমি ভুমিদস্যু নই।

তারিখঃ ২৯.০৯.২০২২ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন