• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪৩ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 26, 2022

রূপগঞ্জে সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে বিক্ষোভ মিছিল ॥ মানববন্ধন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৮ জন পড়েছে
আপডেট : সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধিঃ

হামলা চালিয়ে নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার ভুলতা ইউনিয়নের গৃহবধূ আছমা বেগমকে কুপিয়ে জখম ও ১২লক্ষাধিক টাকার মালামাল লুটপাটের ঘটনায় সন্ত্রাসীদের গ্রেফতারের দাবিতে গতকাল ২৬ সেপ্টেম্বর সোমবার বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে এলাকাবাসী। বিক্ষোভ মিছিল নিয়ে স্থানীয় প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে ঢাকা-মুড়াপাড়া-কাঞ্চন সড়কের হাটাবো আতলাশপুর এলাকায় তারা এ মানববন্ধন করে।
মানববন্ধনপূর্বক আতলাশপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন ভুলতা ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদা আক্তার নুপুর। সভায় বক্তব্য রাখেন ভুলতা ইউনিয়ন যুবলীগের সভাপতি রাশিদুল ইসলাম, ভুলতা ইউনিয়ন যুব মহিলালীগের সাধারণ সম্পাদক সুমা আক্তার, ভুলতা ইউনিয়ন যুব মহিলালীগের সাংগঠনিক সম্পাদক নাছিমা আক্তার, অনন্যা আক্তার, সুবর্ণা আক্তার, আছমা বেগম প্রমুখ।
সভায় বক্তারা বলেন, গৃহবধূ আছমা বেগমের বাড়িতে হামলা চালিয়ে লুটপাট ও কুপিয়ে জখমের ঘটনায় জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করতে হবে। অন্যথায় ঢাকা-সিলেট মহাসড়কের ভুলতায় অবরোধ করা হবে।
উল্লেখ পাওনা টাকা চাওয়াকে কেন্দ্র করে গত ১৩ সেপ্টেম্বর রাত আড়াইটায় আতলাশপুর গ্রামের আছমা বেগমের বাড়িতে সন্ত্রাসীরা হামলা চালিয়ে ভাংচুর, শ্লীলতাহানী করে নগদ টাকা ও স্বর্ণালংকারসহ ১২লক্ষাধিক টাকার মালামাল লুটে নেয়। ###
তাং-২৬-০৯-২০২২ ইং
কামাল দেওয়ান
রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন