• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১১:০৯ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 8, 2022

রূপসায় হত‍্যা মামলার আসামিদের অত্যাচারে”আজ ও একজনকে হত্যা করার চেষ্টা

খুলনা প্রতিনিধিঃ

খুলনা জেলা এর রূপসায় পূর্ব শত্রুতার জের ধরে হত‍্যার উদ্দেশ‍্যে মো. আব্বাস শেখ (৪২) নামে এক মোটর শ্রমীককে পিটিয়ে রক্তাক্ত জখম করেছে এবং এক ই পরিবেরে ৩ সদস‍্যকে আহত করেছে।

সে খুলনার রূপসা উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আঃ রাজ্জাক শেখের চাচাতো ভাই। বর্তমানে আব্বাস শেখ রূপসা স্বাস্থ‍্য কমপ্লেক্সে আশঙ্কাজনক অবস্থায় ভর্তি রয়েছে।

থানায় অভিযোগ সূত্রে জানাগেছে, উপজেলার টিএসবি ইউনিয়নের গোয়ালবাথান গ্রামে সামসু শেখে ছেলে আব্বাস শেখ এর হাস বাড়ির পাশে পুকুরে যায়।

হাস কেন গেল তাদের গর্তে তাই নিয়ে মাদক সেবনকারী একাধীক মামলার আসামী সবুর শেখ(৪৭) গালিগালাজ করতে থাকে। গালিগালাজ না করার জন‍্য আব্বাস নিষেধ করে।

এসময় তর্ক বির্তকের এক পর্যায়ে গোয়ালবাথান গ্রামের মৃত বাতেন শেখের ছেলে সবুর,তার স্ত্রী সাবিনা, তার বোন পূর্নিমাসহ কয়েকজন মিলে বেদম মারপিট করে।

এসময় তার চিৎকারে তার ভাই আবদুল্লা,স্ত্রী পাখি বেগম ও ভাইপো আজাদ তাকে উদ্বার করতে গেলে তাদেরকেও পিটিয়ে জখম করে।

স্থানীয় লোকজন তাদের উদ্বার করে উপজেলা স্বাস্থ‍্য কমপ্লেক্সে ভর্তি করে।

আরো জানা যায, প্রায় ১ মাস আগে আব্বাস এর চাচী নাহার বেগম ও চাচাত ভাই রানা শেখকে সবুরসহ উক্ত ব‍্যক্তিরা মারপিট করে মাথা ফাটায় দেয়।

বিষয়টি থানায় অভিযোগ দায়ের করা হয়েছিল। পরবর্তীতে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান এর দপ্তরে শালিশ নামার মাধ্যমে উভয় পক্ষের সমাধান করা হয়।

এই অপরাধের জন‍্য সবুর সহ অন‍্যরা ক্ষমা চান এবং লিখিত দেন এই ধরনের ঘটনা আর কখনো ঘটাবে না।

এলাকাবাসী জানায়, সবুর তার ভাই নূর ইসলাম, বিল্লাল, আইয়ুবসহ তাদের নামে প্রায় ১০ টি মামলা রয়েছে বিগত দিনে।

এই নূর ইসলাম যুবলীগ নেতা পাচানী গ্রামের মাসুদ কাজী হত‍্যা মামলার আসামী। দীর্ঘদিন পলাতক থেকে হাজতবাস করে এলাকায় আসে।

এলাকায় ফিরে এমন কোন অপকর্ম নেই যা সে করে না। তার অত‍্যাচারে এলাকাবাসি অতিষ্ট।

অন‍্যের জমি দখল লুট তার পেশা। তার ভাইদের নিয়ে বিভিন্ন অপকর্ম করে আসছে দীর্ঘদিন ধরে।

তাদের অত‍্যাচার জলিল মোড়ল নামে এক ব‍্যক্তি আজ এলাকাছাড়া।

এলাকায় আসলে তাকে হত‍্যা করা হবে বলে হুমকি প্রদান করে।

এছাড়া ঐ পরিবারের বিরুদ্ধে নিজেদের ঘরে আগুন ধরিয়ে,শরীরে আঘাত করে অন‍্যের নামে মিথ‍্যা মামলা দেওয়ার অভিযোগ রয়েছে যা সরোজমিনে তদন্ত করলে সতত‍্যা পাওয়া যাবে।

এলাকাবাসী তাদের অত‍্যাচারের হাত থেকে রেহায় পেতে প্রশাসনের নিকট দাবি জানিয়েছেন।

আহত আব্বাসকে দেখতে হাসপাতালে যান সন্ধ‍্যায় রুপসা উপজেলা প্রেসক্লাবের নেতৃবৃন্দ।

সেই সাথে অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান ক্লাবের নেতৃবৃন্দ….পাশা পাশি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

এবং আহত আব্বাস এর দ্রুত সুস্থতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন