• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:১৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : September 20, 2022

লক্ষ্মীপুরে ইলেকট্রিশিয়ানকে পিঠালেন পাউবো আনসার সদস্যরা

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুর পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) গেটে দায়িত্বরত আনসার সদস্যরা মো. পারভেজ (২৭) নামে এক যুবককে পিটিয়ে আহত করেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২ টার দিকে গেট দিয়ে ভেতরে প্রবেশ করলে তাকে পেটানো হয়। পরে পানি উন্নয়ন বোর্ডের দুই কর্মকর্তা আনসার সদস্যদের বিচার না করে উল্টো আহতের কাছ থেকে সাদা কাগজে সই নেয়। দুপুর দেড়টার দিকে ওই যুবককে সদর হাসপাতালে ভর্তি হয়। স্থানীয়দের ধারণ করা লাঠি পেটার একটি ভিডিও প্রতিবেদকের কাছে এসেছে।

আহত পারভেজ লক্ষ্মীপুর পৌরসভার সমসেরাবাদ গ্রামের আলী মুদ্দিন বেপারী বাড়ির মৃত নুর নবীর ছেলে। তিনি পেশায় একজন ইলেক্ট্রিশিয়ান।

পারভেজ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সকালে একটি বিড়াল নখ দিয়ে পারভেজের শরীরের আঁচড়ায়। এতে পারভেজ সদর হাসপাতালে চিকিৎসার জন্য আসে। নতুন গেট নির্মাণের কারণে সেখানে চলাচল বন্ধ রয়েছে। পাশ্ববর্তী পাউবো গেটের ভেতর দিয়ে নিরাপত্তা দেওয়াল ফাঁকা জায়গা দিয়ে তিনি কয়েকজনকে হাসপাতাল যেতে দেখেন। এতে তিনি নিজেও যেতে চায়। কিন্তু পাউবোর কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী দায়িত্বরত আনসার সদস্য একে আজাদ তাকে ঢুকতে দিচ্ছিল না। এতে আনসার সদস্য ও পারভেজ তর্কে জড়িয়ে পড়ে। একপর্যায়ে আনসার সদস্য ও পাশ্ববর্তী এক দোকানদার ফিরোজ তাকে জোর করে গেটের ভেতর ঢুকিয়ে দেয়। পরে হাতের লাঠি দিয়ে তাকে এলোপাতাড়ি কয়েকটি আঘাত করে। এসময় অন্য দুই আনসার সদস্য পিসি আরিফুল ইসলাম এবং আবদুর রহমান এসে তাকে লাঠি পেটা করে। আত্মরক্ষার্থে ফারভেজ আনসার সদস্যদের হাত থেকে জানে বাঁচতে এক আনসার সদস্যের হাত থেকে লাঠি কেড়ে নেয়। তবে সে কাউকে আঘাত করেনি।

এ ঘটনায় ওই যুবকসহ আনসার সদস্যদের নিয়ে কার্যালয়ের উপ-বিভাগীয় প্রকৌশলী আতিকুর রহমান ও এম এম জাহাঙ্গীর তাৎক্ষণিক একটি বৈঠকে বসে। পরে বৈঠকে পারভেজের কাছ থেকে সাদা কাগজে সই নিলেও আনসার সদস্যদের কোন কিছু বলেননি তারা। এ বিষয়ে জানতে চাইলে তারা কোন উত্তর দেয়নি। বৈঠকে ৫ জন সংবাদকর্মীও উপস্থিত ছিলেন।

মো. পারভেজ বলেন, পাউবোর গেট অতিক্রম করে কয়েকজনকে হাসপাতাল যেতে দেখেছি। এতে আমিও যাওয়ার চেষ্টা করি। আনসার সদস্যরা আমাকে বাধা দেয়। কিন্তু আমি ঢুকেনি। আনসার সদস্য ও এক দোকানদার আমাকে গেটের ভেতর জোর করে ঢুকিয়েছে। পরে তারা আমাকে লাঠি দিয়ে ১০-১২টি আঘাত করেছে। লাঠির আঘাতে আমার পায়ের নখ ফেটে গেছে।

জেলা আনসার-ভিডিপির কমান্ডার উজ্জ্বল পাল বলেন, পাউবোর সিদ্ধান্ত অনুযায়ী হাসপাতালে যাওয়ার জন্য তাদের কার্যালয়ের এলাকার ভেতর দিয়ে প্রবেশ নিষেধ। যুবককে নিষেধ করা সত্ত্বেও সদর হাসপাতালে যাওয়ার জন্য পাউবো এলাকায় প্রবেশ করে। এতে বাধ্য হয়ে আনসার সদস্যরা তার গায়ে হাত তুলেছে। এ ব্যাপারে আনসার সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। ওই যুবকও অন্যায় করেছে।

জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী ফারুক আহমেদ বলেন, বিষয়টি কেউ আমাকে জানায়নি। আনসারদের দোষ থাকলে তাদের উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে। আমার কর্মকর্তারা কেন সাদা কাগজে সই নিয়েছে, তা বিস্তারিত জানতে তাদের সঙ্গে কথা বলা হবে।

লক্ষ্মীপুর জেলা প্রশাসক আনোয়ার হোছাইন আকন্দ সাংবাদিকদের বলেন, ঘটনাটি খতিয়ে দেখা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন