• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৩৭ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 22, 2022

লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতি চেয়ে স্বামীর বাড়ীর সামনে কলেজ ছাত্রীর অনশন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৪২ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২২ সেপ্টেম্বর, ২০২২

 

ফয়সাল হোসেন লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরে স্ত্রীর স্বীকৃতির দাবিতে স্বামীর বাড়িতে অনশন করেছে কলেজ ছাত্রী ফারজা খাতুন।

বুধবার (২১ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ মিঝি বাড়িতে স্বামী মেহেদী হাসান রাফির বসত-ঘরের সামনে এ অনশন করা হয়।
ফারজা সদর উপজেলার পালেরহাট নন্দলালপুর গ্রামের বেলাল হোসেনের মেয়ে এবং রাফি একই উপজেলার চররুহিতা ইউনিয়নের আবুল খায়েরের ছেলে।

জানা যায়, রাফি দালাল বাজার ডিগ্রী কলেজে ও ফারজা রায়পুর সরকারি কলেজে এইচএসসি অধ্যায়নরত। দেড় বছর আগে প্রেম পরে এবং ঢাকা কোর্টে বিবাহ করেন। কিছুদিন সংসার করে তারা স্ব স্ব বাড়িতে চলে যায়। এরপর সর্বশেষ দেড় মাস আগে রাফি আবারও ফারজাকে ঢাকা নিয়ে যায়। সেখানেই তাকে রেখে রাফি বাড়িতে চলে আসে এবং ফারজার সাথে সকল যোগাযোগ বন্ধ করে দেয়।

এতে ফারজানা চিন্তিত হয়ে বুধবার (২১ সেপ্টেম্বর) রাফির বাড়িতে এসে তার স্বীকৃতি দাবি করে। কিন্তু রাফির পরিবার তাকে মেনে নেয়নি। তাই সে রাফির ঘরে সামনে বসে স্ত্রী’র স্বীকৃতি দাবি করে এবং রাফির সাথে দেখা করতে চায়। পরে বিকালে পুলিশ এসে আদালতের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পরামর্শ দিলে ফারজানা চলে যায়।

ফারজা বলেন, রাফি’র সাথে আমার দেড় বছর আগে বিবাহ হয়েছে। সে আমার সাথে সংসারও করেছে। কিন্তু এখন সে আমার সাথে সকল যোগাযোগ বিচ্ছিন্ন করে রেখেছে। তার বাড়িতে আসলে রাফির পরিবারের লোকজন আমাকে বের করে দিয়েছে। আমি আমার স্বীকৃতি চাই। এ বিষয়ে রাফির পরিবারের সাথে কথা বলতে চাইলে তারা কোনো মন্তব্য করতে রাজি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন