• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৫:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : September 29, 2022

লক্ষ্মীপুরে ৩ বছর পর কবর থেকে রিয়ার লাশ উত্তোলন

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৫১ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

 

ফয়সাল হোসেন, লক্ষ্মীপুর জেলা প্রতিনিধিঃ

মেয়েকে হত্যা করা হয়েছে, মায়ের এমন অভিযোগে আদালতের নির্দেশে ৩ বছর পর রিয়া আক্তার (১৩) নামে এক গৃহকর্মীর লাশ কবর থেকে উত্তোলন করা হয়েছে।

বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বরর) দুপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরার উপস্থিতিতে লক্ষ্মীপুর সদর উপজেলার উত্তর হামছাদীর এলাকার একটি কবরস্থান থেকে রিয়ার লাশ উত্তোলন করা হয়। পরে ফরেনসিকে পাঠায় ডিবি পুলিশ।

নিহত রিয়া টঙ্গীর আউচপাড়া এলাকার রাজু আহম্মেদের মেয়ে। সে টঙ্গী আউচপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চতুর্থ শ্রেণির ছাত্রী ছিলেন। তার নানার বাড়ি লক্ষ্মীপুরে।
জানা গেছে, ২০১৯ সালের ৩ আগস্ট রিয়া ও শিমলা নামে দুই কিশোরীকে গৃহকর্মীর কাজের কথা বলে ধানমন্ডির ৯১নং বাসায় নিয়ে যায় জাকির হোসেন নামে একজন। ৪ থেকে ৫ দিন পর রিয়া ফোন করে তার মাকে জানায়, সে ভালো নেই। এরপর একই বছরের ১৬ আগস্ট ভোরে একটি প্রাইভেটকারে কয়েকজন লোক রিয়ার মাকে গিয়ে তার অসুস্থতার কথা জানায়। পরে রিয়ার মা বাসায় গিয়ে দেখেন মেয়ে মারা গেছে। বাসার মালিক মমিনুল জানায়, রিয়া ছাদ থেকে পড়ে মারা গেছে। পরের দিন লক্ষ্মীপুরে নানাবাড়ির পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

এ ঘটনায় ধানমন্ডি থানায় একটি অপমৃত্যু মামলা হয়। ওই মামলায় আইনশৃঙ্খলা বাহিনী তদন্ত প্রতিবেদন দাখিল করে। কিশোরীর মা কুলসুম বেগম এটিকে ছাদ থেকে ফেলে হত্যার দাবি করেন। পরে ঢাকা এম এম আদালত ডিএনএ টেস্টের জন্য রিয়ার লাশ উত্তোলনের আদেশ করেন ।নিহতের মা কুলসুম বেগম এ ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির দাবি জানান।

লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফেরদৌস আরা জানান, মামলার তদন্তের স্বার্থে আদালতের নির্দেশে লাশের ময়নাতদন্ত করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন