লালপুর (নাটোর) প্রতিনিধি: নাটোরের লালপুরে মাদ্রাসা ছাত্রদের নিয়ে ‘ইত্তেহাদ সমাজ কল্যাণ সংস্থার’
ইফতার মাহফিল ২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৩ মার্চ) উপজেলার ‘দারুল হিকমাহ মডেল মাদ্রাসার শিক্ষার্থীদের সাথে ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন ইত্তেহাদ সমাজকল্যাণ সংস্থা’র চেয়ারম্যান এএসএম মোকাররেবুর রহমান নাসিম, এ সময় তিনি শিক্ষার্থীদের সাথে কুশল বিনিময় করেন ও কোরআন চর্চার উপরে আলোচনা করেন।
এসময় অন্যান্যাের মধ্যে উপস্থিত ছিলেন, সাপ্তাহিক লালপুর বার্তার সম্পাদক আব্দুল মোত্তালেব রায়হান, আলহাজ্ব আব্দুস সালাম, আলহাজ্ব হাসমত আলী মারহাবা, মাদ্রাসার পরিচালক (প্রশাসন) আব্দুল হালিম, পরিচালক (অর্থ) শরিফুল ইসলাম, প্রধান মুহতামিম সায়াইফ আহমেদ ইউসুফ, শিক্ষক আল আমিন, মেহবুব হাসান প্রমুখ।