• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : September 13, 2022

লালপুরে বৃষ্টির পানি নামা নিয়ে সংঘর্ষ! একজন গুলিবিদ্ধসহ আহত ৫

 

আমিরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

নাটোরের লালপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে দুই পক্ষে গোলাগুলির ঘটনায় রজব সরদার (৩৫) নামে এক যুবক গুলিবিদ্ধসহ ৪ জন আহত হয়েছেন।

মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বিলামাড়িয়া ইউনিয়নের নাগচোষা গ্রামে এ ঘটনা ঘটে। গুলিবিদ্ধ যুবক রজব সরদার একই গ্রামের ফজর সরদারের ছেলে। এছাড়া রেখা (৪২), ফরিদা (৪৫) ও রাকিব (৩৫) নামে আরো ৩জন আহত হয়েছে বলে জানা গেছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে রজবের সাথে সুমন ও সবলের হাতাহাতি হয়। এক পর্যায়ে সুমন অস্ত্র বের করে গুলি করলে রজব গুলিবিদ্ধ হয়। পরে স্বজনরা রজবকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, পানি নামাকে কেন্দ্র করে এঘটনা। খরব পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করে। এবং পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন