• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
মনোরঞ্জন পরিবেশে সময় কাটানোর অতুলনীয় স্থান: উলিপুর টুপামারী (জিয়া) পুকুরপাড় সুনামগঞ্জে ধর্মীয় শিক্ষক নিয়োগের দাবিতে স্মারকলিপি প্রদান নড়াইলে হত্যা মামলার ১৭ আসামি আদালত প্রাঙ্গণ থেকে গ্রেপ্তার, জেল হাজতে প্রেরণ শিমুলতলা মদিনাতুল উলুম মাদ্রাসার নতুন মুহতামিম হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মাওলানা আবু সাঈদ (ঘাগটিয়া হুজুর) ছাতকে পুলিশের অভিযানে ৯৫ পিচ ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার ওসির চোখ ফাঁকি দিয়ে রাতের আঁধারে ধোপাজান নদীতে বালু লুটপাটের অভিযোগ,ডিউটির দায়বদ্ধতা ছাড়াতে ব্যবসায়ীর নৌকা জব্দ সদরপুরে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: অবৈধ বালু উত্তোলনে দুই ব্যক্তিকে জরিমানা দিরাইয়ে সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন, গ্রেফতারের দাবি সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন
প্রকাশ : October 27, 2022

শহরতলীর জলিলপুরে ধাঁন খাওয়াকে কেন্দ্র করে কিশোরীকে কুপিয়ে জখম

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ১৩৩ জন পড়েছে
আপডেট : বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ

শহরতলীর জলিলপুরে গরু দিয়ে আমন জমির ধাঁন খাওয়াকে কেন্দ্র করে কিশোরী সহ একই পরিবারের ৪ জনকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার সকাল সাড়ে ১০ টায় সদর উপজেলার লক্ষশ্রী ইউনিয়নের জলিলপুর গ্রামে ঘটনাটি ঘটে। আহতরা হলেন, রজব আলীর মেয়ে কিশোরী তাসলিমা বেগম (১৭), স্ত্রী সামছুননেহার (৬০),ছেলে মোহাম্মদ আলী (২০), বিল্লাল হোসেন (২৫)। গুরুত্বর আহত তাসলিমা বেগম ও সামছুননেহার বেগমকে সুনামগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় সদর মডেল থানায় একটি অভিযোগ দায়ের করা হয়েছে। আহত তাসলিমা বেগম বলেন, ঘটনার দিন সকালে পাশের বাড়ির আপিল মিয়া তার ছেলে রহিম উদ্দীন বাহিনীরা গরু দিয়ে আমাদের আমন জমির ধাঁন খাওয়ানো অবস্থায় বাধাঁ দিলে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আমাদেরকে রক্তাক্ত জখম করেছে। এদিকে আপিল উদ্দীনের পক্ষ নিয়ে সাবেক কাউন্সিলার লিটন মিয়া আমার পরিবারের লোকজনকে মামলা না করার জন্য প্রান নাশের হুমকি দিচ্ছে। বতমার্নে আমাদের পরিবারের লোকজন তাদের ভয়ে নিরাপত্তহীনতায় ভুগছে। তাই পুলিশ প্রশাসনের সুদৃষ্টি কামনা করছি। আপিল উদ্দীন বলেন, আমাদের নিজেদের মধ্যে ঝগড়া হয়েছে। পঞ্চায়েত বগের লোকজন আহতদের দেখতে হাসপাতালে পাঠিয়েছি। একটু সুস্থ্য হলেই পঞ্চায়েতবগের মাধ্যমে নিষ্পত্তি করব। এ বিষয়ে সদর মডেল থানার অফিসার ইনচাজ মো ইখতিয়ার উদ্দীন চৌধুরী বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন