সুনামগঞ্জ শান্তিগঞ্জে উদ্যোগে ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন উপলক্ষে র্যালি,আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ অক্টোবর) সুনামগঞ্জ জেলা শান্তিগঞ্জ উপজেলার ঘোড়াডুম্বুর হাফিজিয়া দাখিল মাদ্রাসায় উক্ত জশনে ঈদে মিলাদুন্নবী উপলক্ষে র্যালি,আলোচনা সভা,কুইজ প্রতিযোগিতা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
উক্ত মাদ্রাসার সভাপতি জনাব আকিক মিয়া সাহেবের সভাপতিত্বে ও মাদ্রাসার সহ সুপার জনাব মাওলানা নোমান আহমেদ সাহেবের সঞ্চালনা অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন মোহাম্মদ নাইম আহমদ।
এরপর প্রিয় নবীর শানে নাতে রাসুল, গজল, জিকির, কুইজ প্রতিযোগিতাসহ ও দোয়া দুরুদ পাঠ করা হয়। এ সময় মঞ্চে উপস্থিত ছিলেন বিশেষ অতিথি সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার সৌদি আরব প্রবাসী জনাব সাইফুল আলম সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষক মন্ডলী গন।
উক্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- বিশেষ অতিথি সিলেট জেলার বিশ্বনাথ পৌরসভার সৌদি আরব প্রবাসী জনাব সাইফুল আলম সাহেব ,অত্র প্রতিষ্ঠানের সহ সুপার জনাব মাওলানা নোমান আহমেদ সাহেব সহ অত্র প্রতিষ্ঠানের সকল শিক্ষকবৃন্দ।
হাফিজ মাওলানা তাজ উদ্দিন আহমেদ সাহেব বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করে দোয়া মোনাজাত পরিচালনার মধ্য দিয়ে পরিসমাপ্তি হয়।