আবু তাহের ইমনঃশান্তিগঞ্জঃ
অদ্য-১০ সেপ্টেম্বর জ্বালানি তেলের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি,দ্রব্যে মূল্যের দাম বৃদ্ধি,বিদ্যুৎতের নজিরবিহীন লোডশেডিং,গণপরিবহনের ভাড়া বৃদ্ধির দাবিতে নারায়ণগঞ্জ জেলার শান্তিপূর্ণ কর্মসূচীতে পুলিশের গুলিতে নিহত যুবদল নেতা শাওন প্রধানকে গুলিকরে হত্যার প্রতিবাদে স্থানীয় পাগলা বাজারে বিএনপি’র অস্থায়ী কার্যালয় থেকে সুনামগঞ্জ টু সিলেট মহাসড়কে শোক র্যালী পালন করে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা যুবদল।
র্যালী পরবর্তী পথসভায় উপজেলা যুবদলের যুগ্ম আহবায়ক ফরিদ আহমদের পরিচালনায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা যুবদলের সহ-সভাপতি উপজেলা যুবদলের আহবায়ক সুহেল মিয়া,সিনিয়র যুগ্ম আহবায়ক রণজিৎ সূত্রধর,আহবায়ক কমিটির সদস্য, তূরণ খাঁন,সিতু মিয়া,ছালিক আহমদ।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা যুবদলের সদস্য-মুহিবুর রহমান মানিক,মাহবুবুর রহমান,আখলুছ মিয়া,আশরাফুল,আশরাফ উদ্দিন, ছাত্রদলের সদস্য সচিব শাহাদাত হোসেন কামরান,যুবদল নেতা- সাহিদ মিয়া,হাবিবুর রহমান,মোহাম্মদ আলী চৌধুরী, সেচ্ছাসেবকদল নেতা, জুনেদ আহমদ,বিশ্বজিৎ দে বিরাজ,নাসির আহমদ,যুবদল নেতা ফয়সল,রুকন মিয়া,সুমন মিয়া,শাহেল,আজমান,মিজান,রিদয়,শাওন,ছোটন প্রমুখ নেতৃবৃন্দ।