কুড়িগ্রাম প্রতিনিধি-
মোঃশাহজাহান খন্দকারঃ
জেলা পুলিশ তথ্য সুত্রেঃ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে একটি সুখী, সমৃদ্ধ ও শান্তিপূর্ন সমাজের লক্ষ্যে সম্মানিত নাগরিকদের টেকসই নিরাপত্তা নিশ্চিত করতে আইনের আলোকে দিবারাত্র কঠোর পরিশ্রম করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ। শুধু সংঘটিত অপরাধ দমনই নয়, নিয়ন্ত্রন, তদন্ত সহ অপরাধ নিবারনে সার্বক্ষণিক ভাবে কাজ করে যাচ্ছে বাংলাদেশ পুলিশ।
অদম্য স্পৃহা, নতুনত্ব ও উদ্ভাবনী শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করে শিবরাম মডেল প্রি-ক্যাডেট স্কুল। সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আল আসাদ মোঃ মাহফুজুল ইসলাম, পুলিশ সুপার কুড়িগ্রাম। আরো অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনাব খান মোঃ শাহরিয়ার, অফিসার ইনচার্জ কুড়িগ্রাম থানা, জনাব মোঃ আনিছুর রহমান রানা,সহকারী শিক্ষক শিবরাম আদর্শ (জাতীয় শ্রেষ্ঠ) সরকারি প্রাথমিক বিদ্যালয় ও প্রশিক্ষক, বাংলাদেশ ও বিশ্ব পরিচয়, জনাব মোঃ কামরুজ্জামান মিন্টু,কাউন্সিলর ৮ নং ওয়ার্ড, কুড়িগ্রাম পৌরসভা, জনাব সাজ্জাদ হোসেন, সহকারী উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, জনাব আলহাজ্ব মোঃ গোলাম মোস্তফা, জনাব মোঃ তবারক হোসেন, জনাব ওয়াহিদুজ্জামান তুহিন, সাংবাদিক ডিবিসি টিভি, জনাব মোঃ জাহেদুল ইসলাম জাহিদ সহ উপস্থিত শিক্ষার্থীদের অভিভাবকবৃন্দ।
অতিথিরা সকলেই শিবরাম স্কুলের ব্যবস্থাপনা ও শিক্ষকদের অক্লান্ত পরিশ্রম, প্যাসন ও কর্মস্পৃহার প্রশংসা করেন। পুলিশ সুপার বাবা মায়েদের বলেন,সন্তানদের শুধু উপদেশ নয় বরং নিজেরাই সন্তানদের সামনে আদর্শ উদাহরন হওয়ার অনুরোধ করেন। শিক্ষকদের উদ্দেশ্যে বলেন শিক্ষকতা শুধু পেশাই নয়, বরং এটি একটি প্যাসন। সেই প্যাসনকে ধারন করার জন্য অন্যদের থেকে হতে হবে অধিকতর উন্নত আদর্শ।
আমাদের শিক্ষার্থীরা আমাদের থেকে স্মার্টার, তাদেরকে প্রাসঙ্গিক ভবিষ্যমুনী সপ্ন দেখাতে পারলে বদলে যাবে কুড়িগ্রাম, অর্জিত হবে কাঙ্খিত ২০৩০ ও ২০৪১ লক্ষ্যমাত্রা। পূর্নাঙ্গভাবে অর্জিত হবে জাতির পিতার সপ্নের সোনার বাংলা।
সম্মানিত নাগরিকদের পাশে সদা জাগ্রত কুড়িগ্রাম জেলা পুলিশ।