• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৬ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 12, 2022

শেখ হাসিনা সরকার ই পারে বাংলাদেশকে উন্নয়নের শীর্ষে শ্রম প্রতিমন্ত্রী!

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ

সারাদেশের ন্যায় আজ ১২ অক্টোবর বুধবার খুলনায় ও পালিত হয়েছে ৫৩ তম শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান।
প্রতিমন্ত্রী তার বক্তৃতায় বলে বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নয়নের রোল মডেল বাংলাদেশ উন্নয়নের স্বর্ণ শিখরে পৌঁছাবে। বুধবার ১২ অক্টোবর বিকালে খুলনা ঐতিহাসিক শহীদ হাদিস পার্কে মহানগর ও জেলা জাতীয় শ্রমিক লীগ আয়োজিত জাতীয় শ্রমিক লীগের ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শ্রমিক সমাবেশ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এ কথা বলেন।

শ্রম প্রতিমন্ত্রী বলেন
দেশ এবং দেশের শিল্প প্রতিষ্ঠান সহ শ্রমজীবি মেহনতী শ্রমিকরাই পারে দেশের সকল ক্ষেত্রে উন্নয়নের ধারা অব্যাহত রাখতে। তাই আজ শ্রমিকদের শ্রমের বিনিময়ে দেশের বৃহৎ প্রকল্প বাস্তবায়িত হয়েছে পদ্মা সেতু রামপাল তাপবিদ্যুৎ কেন্দ্র ও বড় পুকুরিয়া সহ দেশের সকল উন্নয়নের ক্ষেত্রে রয়েছে শ্রমিকদের নিরলস অবদান।
এবং দেশের উৎপাদন নির্মাণসহ দেশের সার্বিক উন্নয়ন শ্রমজীবি মেহনতী মানুষের প্রত্যক্ষ অবদান সবচেয়ে বেশি। এরাই উন্নয়নের প্রত্যাখ্য কারিগর। এই শ্রমজীবী মানুষদের জন্যই জাতির পিতা আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির পিতার হাতে গড়া সংগঠন জাতীয় শ্রমিক লীগ আজ ৫৩ বছরে। গত ৫০ বছরে ধরে তিনি শ্রমিকদের সুখে-দুখে সাথে ছিলেন আজীবন শ্রমিকদের সাথে থাকবেন বলে জানান।

জনসভায় প্রতিমন্ত্রী আরো বলেন শ্রমজীবী মানুষের কিছু হারানোর ভয় নেই। তবে তারা শ্রমের ঘামে দেশ গড়তে ভূমিকা রাখতে পারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়তে শ্রমিকদের নিরলস কাজ করে যাওয়ার আহ্বান জানান। এরপর জাতীয় শ্রমিক লীগের প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্্যালী বের করা হয়।

জাতীয় শ্রমিক লীগের খুলনা জেলা শাখার সভাপতি বিএমএ জাফরের সভাপতিত্বে মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি বীরমুক্তিযোদ্ধা নুর ইসলাম বন্দ সাধারণ সম্পাদক
এম ডি এ বাবুল রানা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট মোঃ সাইফুল ইসলাম এবং খুলনা মহানগর জাতীয় শ্রমিক লীগের সাধারণ সম্পাদক রনজিত কুমার ঘোষ প্রমুখ বক্তৃতা করেন।

র্্যালি শেষে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফাউন্ডেশন তহবিল হতে ২১ জন শ্রমিকদের চিকিৎসা ও তাদের সন্তানদের উচ্চ শিক্ষা সহায়তা হিসেবে ৮ লাখ ৩৫ হাজার টাকার চেক প্রদান করেন শ্রম প্রতিমন্ত্রী। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন