মোঃ আব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার শ্রীপুর উত্তর ইউনিয়নে সামাজিক সম্প্রীতি কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে। ৭ সেপ্টেম্বর (বুধবার) সকালে ইউনিয়ন পরিষদের উদ্যোগে পরিষদের হল রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন চেয়ারম্যান মোঃ আলী হায়দার। ইউপি সচিব ভূপতি ভুষণ প্রশান্তের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা রোজ আলী। বক্তব্য রাখেন তাহিরপুর থানার সাব ইন্সপেক্টর খাইরুল আলম, ইউপি সদস্য দেলোয়ার হোসেন, রাশিদ কবির, সাফিল মিয়া, শাহজাহান খন্দকার, ধন মিয়া, শফিকুল ইসলাম, সাজিনুর মিয়া, আবুল কালাম, সেলিনা বেগম, ফারুমা বেগম, উদোগক্তা আজিজুল ইসলাম প্রমুখ।