• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ১১:১৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 17, 2022

সচেতনতার প্রথম শর্তই হচ্ছে তথ্য সমৃদ্ধ হওয়া

চলমান বাংলাদেশ ডেক্সঃ

মুহা. শিপলু জামান,
পরিচালক, গণযোগাযোগ অধিদপ্তর, ঢাকা

১৭ সেপ্টেম্বর ২০২২ খ্রি.
জেলা তথ্য অফিস সুনামগঞ্জ আয়োজিত ১৫/০৯/২০২২ তারিখে সকাল ১১ ঘটিকায় জামালগঞ্জ উপজেলার কালীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর আদর্শ এবং মহান মুক্তিযুদ্ধের চেতনায় উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে সরকারের গৃহীত কার্যক্রম এবং বিভিন্ন ক্ষেত্রে অর্জিত সাফল্য বিষয়ে অবহিতকরণের লক্ষ্যে ভিডিও কলের মাধ্যমে উন্মুক্ত বৈঠক অনুষ্ঠিত হয়।
জেলা তথ্য অফিসের উপপরিচালক (রুঃদাঃ) মোঃ আব্দুছ ছাত্তারের সঞ্চালনায় এবং প্রধান শিক্ষক আশরাফুজ্জামানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে ভিডিও কলের মাধ্যমে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণযোগাযোগ অধিদপ্তরের,পরিচালক (প্রচার ও সমন্বয় ) জনাব মুহা. শিপলু জামান। প্রধান অতিথি বলেন সচেতনতার প্রথম শর্তই হচ্ছে তথ্য সমৃদ্ধ হওয়া।
মানুষ যখন তথ্য সমৃদ্ধ হবে তখনই কেবল সে তার অধিকার, দায়িত্ব-কর্তব্য ও করণীয় সম্পর্কে সচেতন হতে পারবে। জেলা তথ্য অফিস সমুহ সাধারণ জনগণকে তথ্য সমৃদ্ধ করেন। তিনি মাননীয় প্রধানমন্ত্রীর ১০ টি বিশেষ উদ্যোগ,নারীর ক্ষমতায়ন, বাল্যবিবাহ,যৌতুক,শিক্ষা ইত্যাদি বিষযে বিস্তারিত আলোকপাত করেন। তিনি বলেন শিক্ষা প্রতিষ্ঠান থেকে ঝরে পড়ার একটা বড় কারণ বাল্য বিবাহ।এ বিষয়ে আমাদের সবাইকে সচেতন হতে হবে। এছাড়াও, গুজব, অপপ্রচার এবং সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখার জন্য সবাইকে আহ্বান জানান। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, অত্রবিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সদস্য, প্রধান শিক্ষক এবং অবিভাবক প্রতিনিধিবৃন্দ।অনুষ্ঠানে তৃণমূল পর্যায়ের প্রায় শতাধিক মহিলা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন