• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৮:৩৯ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : October 19, 2022

সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন

 

ফরিদপুর প্রতিনিধিঃ

গত ১৮/১০/২০২২ ইং তারিখে রোজ মঙ্গলবার বাদ যোহর বরিশালের ফয়জুল করিম পীর সাহেব চর মোনাই এর হাতে হাত রেখে ফরিদপুর সদরের নগরকান্দা থানার কুঞ্জনগর ইউনিয়নের গোপালপুর গ্রামের পিরমল কোদাইলা নামের এক সনাতন ধর্ম থেকে ইসলাম ধর্ম গ্রহন করেন।

নিচে তার ইসলাম ধর্ম গ্রহনের এ্যাফিডেভিটের সকল তথ্য দেওয়া হলোঃ
আমি পিরমল কোদাইলা, পিতাঃ গুরু দাস কোদাইলা, মাতাঃসোভা রাণী, সাংঃ গোপালপুর, পোস্টঃ কুঞ্জনগর, থানাঃ নগরকান্দা, জেলাঃ ফরিদপুর, জন্ম তারিখ ২৫/০৪/২০০১ ইং পেশাঃ ব্যবসা (পুরাতন) ধর্ম- হিন্দু (সনাতন), বর্তমান ধর্ম- ইসলাম, জাতীয়তাঃ বাংলাদেশী।
আপনাকে একজন বিজ্ঞ নোটারী পাবলিক জানিয়া এবং আপনার কার্যালয়ে হাজির হইয়া প্রতিজ্ঞা পূর্বক প্রকাশ ও ঘোষণা করিতেছি যে, আমি একজন সাবালক এবং আমার ভাল-মন্দ বুঝিবার ক্ষমতা আছে। আমি জন্ম সূত্রে হিন্দু ধর্মালম্বি ছিলাম। আমি বেশ কিছুদিন পূর্বে হইতে ইসলাম ধর্মের আদর্শে বিশ্বাসী হইয়া এবং ইসলাম ধর্মের রীতি-নীতি মান্য করিয়া এহকাল এবং পরকালের মঙ্গলের চিন্তা করিয়া হিন্দু ধর্ম পরিত্যাগ করিয়া ইসলাম ধর্ম গ্রহণের সিদ্ধান্ত গ্রহণ করি। অতঃপর উক্ত সিদ্ধান্ত মোতাবেক অদ্য ৩০/০৮/২০২২ ইং তারিখে স্থানীয় মসজিদের ইমাম সাহেবের নিকট যাইয়া ইসলাম ধর্ম মতে ওজু-গোসল সম্পূর্ণ করিয়া ও পবিত্র কালেমা “লা ইলাহা ইল্লাল্লাহু মোহাম্মাদুর রাসুলুল্লাহ” উচ্চারণ করিয়া ইসলাম ধর্ম গ্রহণ করিয়াছি। অদ্য হইতে আমি একজন ইসলাম ধর্মালম্বী। তাই আমার বর্তমান নাম হইবে মোঃ হামজা। এই বিষয়ে কেহ কোন প্রকার দ্বিমত পোষণ করিলে বা আপত্তি করিলে তাহা অত্র এ্যাফিডেভিট বলে বাতিল নামঞ্জুর বলিয়া গন্য হইবে। ইহা আমার ঘোষণা।

উপরে উল্লেখিত বিবরল আমার জ্ঞান ও বিশ্বাস মতে সত্য। অত্র সত্যতায় শুদ্ধ স্বীকারে, নিজ নিজ নাম সহি সম্পাদন করিলাম।
পূর্বের নামঃ পিরমল কোদাইলা।
বর্তমান নামঃ মোঃ হামজা।

তার জন্ম নিবন্ধন সনদ এবং নাগরিকত্ব সনদপত্র মোঃ হামজা নামেই সংশোধন করা হয়েছে।

এ্যাফিডেভিটের তারিখ ০১/০৯/২০২২ ইং।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন