• ঢাকা, বাংলাদেশ সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৬:৪১ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সেতুর অপেক্ষায় পাঁচ গ্রাম, স্বাধীনতার পরও শেষ হয়নি দুর্ভোগ শান্তিগঞ্জে রিয়াজুল উলূম মাদ্রাসার উদ্বোধন ২০ নং ওয়ার্ডে জনপ্রিয়তার শীর্ষে কমিশনার পদপ্রার্থী হাজী হৃদয় খান নয়ন মধ্যনগরের বংশীকুন্ডা বাজারে প্রতি শনিবারে বসবে সাপ্তাহিক পশুর হাট এশিয়ান ইউনিভার্সিটি ও দারুসসালাম ইউনিভার্সিটির মধ্যে ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষর চিলমারীতে বাড়ির পাশে বাঁশঝোপে মিলল নিখোঁজ শিশু আয়শার মরদেহ শান্তিগঞ্জে বোরো ধান কর্তন উৎসব ২০২৬ উদ্বোধন করেন, এম কয়ছর-এমপি মধ্যনগরে গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পে লুটপাটের অভিযোগ গোয়াইনঘাট প্রবাসী সমাজকল্যাণ পরিষদ ইউকে শাখার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা উলিপুরে প্রস্তাবিত বাইপাস সড়ক প্রকল্প পরিদর্শনে-মাহবুবুল আলম সালেহী
প্রকাশ : September 6, 2022

সরকারের সিদ্ধান্ত আসলেই তিস্তায় মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ৪৪০ জন পড়েছে
আপডেট : মঙ্গলবার, ৬ সেপ্টেম্বর, ২০২২

সরকারের সিদ্ধান্ত আসলেই তিস্তায়
মহাপরিকল্পনা বাস্তবায়ন হব।
-কুড়িগ্রামে পাউবোর মহাপরিচালক বজলুর রশিদ

কুড়িগ্রাম প্রতিনিধিঃ
মোঃশাহজাহান খন্দকার
০৬.০৮.২০২২

কুড়িগ্রামে তিস্তা, ব্রহ্মপুত্র ও ধরলার ভাঙ্গন কবলিত এলাকায় জরুরী প্রতিরক্ষা মুলক কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের এ কথা বলেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড মহাপরিচালক বজলুর রশিদ।
মঙ্গলবার (৬ সেপ্টেম্বর) বিকেলে জেলার উলিপুর উপজেলার বজরা ইউনিয়নের পশ্চিম বজরা এলাকায় সাম্প্রতিক সময়ে খরস্রোতা তিস্তার ভয়াবহ ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শন শেষে মোগলবাসা ঘাটে ফিরে তিস্তা নদীর চলমান ভাঙ্গন বিষয়ে সাংবাদিকদের সাথে খোলা মেলা আলোচনা করেন।
মহাপরিচালক বজলুর রশিদ বলেন, ইমারজেন্সি ওয়ার্কের ফান্ড দিয়ে স্থায়ীভাবে তিস্তার ব্যাপক ভাঙ্গন রোধ করা সম্ভব নয়। তবুও আমরা ভাঙ্গন রোধে চেষ্টা চালিয়ে যাচ্ছি। তিস্তা নিয়ে ভালো স্টাডি হয়েছে, সরকারের বিবেচনায় আছে। তিনি আশা করেন সরকারের সিদ্ধান্ত আসলেই তিস্তা নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়ন হবে।
তিনি আরো বলেন, কুড়িগ্রামে নদ-নদীর ভাঙ্গন রোধে ১৩টি প্রকল্পের কাজ চলমান রয়েছে। ভাঙ্গন কবলিত এলাকা পরিদর্শনকালে তার সাথে ছিলেন বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড পশ্চিম রিজিওন এর অতিরিক্ত মহাপরিচালক মোহাম্মদ মিজানুর রহমান, উত্তারাঞ্চলের প্রধান প্রকৌশলী মোহাম্মদ আমিরুল হক ভুইয়া, রংপুর সার্কেল-১ পানি উন্নয়ন বোর্ড তত্বাবধায়ক প্রকৌশলী খুশি মোহন, কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ড নির্বাহী প্রকৌশলী আব্দুল্লাহ্‌ আল মামুনসহ অন্যান্য কর্মকর্তা গণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন