• ঢাকা, বাংলাদেশ শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০৬:২১ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ২৪১ বোতল বিদেশী মদসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ ছাতকে দাখিল পরিক্ষার্থীদের সফলতা কামনায় দোয়া মাহফিল হাওর রক্ষা বাঁধে পাউবো ও প্রশাসনের অনিয়ম-দুর্নীতির প্রতিবাদে সুনামগঞ্জ ও জামালগঞ্জে গণ-সমাবেশ ভুয়া “ভূমিহীন” পরিচয়ে খাস জমি দখলের হিড়িক: আমদাবাদে ঐতিহ্যবাহী খেলার মাঠ হুমকির মুখে পাইকগাছায় তাঁতীদলের সভাপতি শিমুলের বিরুদ্ধে ঘর দখলের অভিযোগ সুনামগঞ্জে জুলাইযোদ্ধা জহুর আলীকে খুন করার হুমকি দিল লীগ সন্ত্রাসী নিজাম উদ্দিন, পর্ব-২ সুনামগঞ্জ শান্তিগঞ্জের পূর্ব বিরগাঁও’এ ধর্ষণ মামলা তুলে নিতে চাপ, না মানায়—পা ভাঙল যুবকের ইরান যু/দ্ধে/র প্রভাবে কনডমের দাম বাড়তে পারে ভারতে লাউড়েরগড়ে যাদুকাটা নদীর পাড় কেটে বালু-পাথর উত্তোলন, হুমকিতে শতাধিক পরিবার সুনামগঞ্জে জুলাইযোদ্ধাকে গলা কেটে হত্যার হুমকি, থানায় জিডি
প্রকাশ : October 17, 2022

সরকার পদত্যাগ করলেই কি বৈশ্বিক সংকটের প্রভাব কেটে যাবে!কাদের

📸 Photo Card Download

রিপোর্টার নাম / ২০৭ জন পড়েছে
আপডেট : সোমবার, ১৭ অক্টোবর, ২০২২

 

হীমেল মিত্র অপু-স্টাফ রিপোর্টারঃ

ওবায়দুল কাদের বলেছেন, রিজার্ভ নিয়ে আমরা চিন্তিত। সংকট চতুর্মুখী। ৫ থেকে ৬ মাস চলার মতো রিজার্ভ আছে। আমরা রিজার্ভ বাড়ানোর চেষ্টা করছি। সংকট কাটাতে বেগ পেতে হচ্ছে।

(১৬ অক্টোবর) রবিবার দুপুরে সচিবালয়ে মন্ত্রণালয়ের সভাকক্ষে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের অধীন দপ্তর ও সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক শেষে এ কথা বলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী এবং বাংলাদেশ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ।

ওবায়দুল কাদের বলেন, রিজার্ভ সংকটের জন্য সরকারের পদত্যাগ চাওয়া হচ্ছে। সরকার পদত্যাগ করলেই কি বৈশ্বিক সংকটের প্রভাব দেশ থেকে চলে যাবে?

সেতু মন্ত্রী বলেন, জ্বালানির মূল্যবৃদ্ধির বিষয়টি বৈশ্বিক। যেসব দেশে বিক্ষোভ হচ্ছে সেখানে কি কোথাও সরকারের পদত্যাগ দাবী করেছে সে দেশের জনগণ? জনগণ কষ্টে থাকলে তার প্রতিক্রিয়া হবেই। আমরা সে ব্যাপারে স্পষ্ট উত্তর দিব।

জাতীয় নির্বাচনের বিষয়ে কাদের বলেন, আগামী সাধারণ নির্বাচনে সরকার কোনো প্রকার হস্তক্ষেপ করবে না। আইনে তত্ত্বাবধায়ক সরকার বাদ দেওয়া হয়েছে। সেই ভূত কেন বিএনপি তাদের মাথা নামাতে পারছে না তা জানি না। ইভিএম স্বচ্ছ ও এতে জালিয়াতির কোনো ব্যবস্থা নেই বলেই আমরা শতভাগ ইভিএম চেয়েছি, কমিশন কতগুলো কেন্দ্রে দিবে সেটা তাদের ব্যাপার। সরকারি দলের কোনো ভয় নেই, বিরোধী দল কেন ভয় পাচ্ছে?

তিনি বলেন, প্রধানমন্ত্রীর উদারতায় বিএনপি নেত্রী মুক্ত আছেন। অথচ বিএনপি তাদের নেত্রীর মুক্তির জন্য একটি কার্যকর বিক্ষোভেরও ব্যবস্থা করতে পারেনি। বিএনপিকে বলবো, আপনারা মাথা খারাপ করবেন না। মাথা খারাপ করে আবারও পেট্রল বোমা নিয়ে নামবেন সে ভয়ে আছি আমরা। তারা যদি ১০ লাখ লোকের সমাগম করে রাজধানীতে তাহলে আমরাও ৩০ লাখ লোকের সমাগম করাবো। এ সময় বিএনপিকে শান্তিপূর্ণভাবে কর্মসূচি পালনের আহ্বানও জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন