মোঃআব্দুল শহীদ সুনামগঞ্জ প্রতিনিধিঃ
তাহিরপুর উপজেলার পাটানপাড়া এলাকায় সাংবাদিক শাহীনের উপর একাধিকবার হামলার ঘটনায় জড়িতদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার দুপুরে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
সুনামগঞ্জ প্রেসক্লাবের আয়োজনে অনুষ্ঠিত মানববন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতি অ্যাড. সামছুন নাহার বেগম শাহানা রব্বানী, দৈনিক সুনামকণ্ঠ’র সম্পাদক ও প্রকাশক এবং সুনামগঞ্জ প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি বিজন সেন রায়,
সহ-সভাপতি রওনক বখ্ত, সাংবাদিক হিমাদ্রী শেখর ভদ্র, আলহেলাল, জসীম উদ্দিন, মোঃআব্দুল শহীদ, এ.কে কুদরত পাশা, জগন্নাথপুর প্রেসক্লাবের সভাপতি জহিরুল ইসলাম লাল, দৈনিক চলমান বাংলাদেশ অনলাইন র্পোটালের সম্পাদক প্রকাশক এম মাহফুজুর রহমান সজিব,আমিনুল ইসলাম,বাংলাদেশ প্রেসক্লাব সুনামগঞ্জ জেলার সদস্য সচিব মোশাররফ হোসেন লিটন প্রমুখ।
মানববন্ধনে বক্তারা বলেন, হোসাইন আহমদ শাহীনের উপর বার বার হামলা করছে আপ্তাব গংরা। হামলার সাথে জড়িতদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি আমাদের।