• ঢাকা, বাংলাদেশ বুধবার, ১৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:৫৫ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
তারেক রহমানকে নিয়ে গান গাইলেন আল হেলাল : সম্পন্ন হলো কবি-সাহিত্যিক সংবর্ধনা প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত
প্রকাশ : October 23, 2022

সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে এফবিজেও’র আলোচনা সভা

মোঃ তাজিদুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ

ফেডারেশন অব বাংলাদেশ জার্নালিস্ট অর্গানাইজেশন (এফবিজেও)’র উদ্যোগে রবিবার (২৩ অক্টোবর) বাংলাদেশ শিশু কল্যাণ পরিষদ ভিআইপি সেমিনার হলে সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচারের দাবিতে গোলটেবিল আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এফবিজেও’র চেয়ারম্যান লায়ন এইচ এম ইব্রাহিম ভূঁইয়ার সভাপতিত্বে ও অর্থ সচিব আব্দুল বাতেন সরকারের সঞ্চালনায় সভায় স্বাগত বক্তব্য রাখেন এফবিজেও’র মহাসচিব মোঃ শামছুল আলম। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি আবু জাফর সূর্য। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে) এর কার্যকরী সদস্য মোঃ জাকির হোসেন, জাতীয় সাংবাদিক সংস্থার চেয়ারম্যান লায়ন মোঃ নূর ইসলাম, রুর‌্যাল জার্নালিস্ট ফাউন্ডেশন (আরজেএফ) এর চেয়ারম্যান এস এম জহিরুল ইসলাম, দৈনিক সন্ধ্যাবাণীর নির্বাহী সম্পাদক খন্দকার সাইফুল ইসলাম সজল। গোলটেবিল আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এফবিজেও’র ভাইস চেয়ারম্যান মোঃ আবু বকর সিদ্দিক, শাহাদাৎ হোসেন শাওন, লুৎফুন নাহার রিক্তা, বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সাধারণ সম্পাদক আলী আশরাফ আকন্দ,আন্তর্জাতিক সাংবাদিক সংগঠন ই-প্রেসক্লাবের উদ্যোক্তা ও চেয়ারম্যান সৈয়দ ফজলুল কবীর, নাজমুল কবীর,ডা,শফিকুল ইসলাম আজাদ, ই – প্রেস নিউজ এর নির্বাহী সম্পাদক ও ই-প্রেস ক্লাবের সিলেট বিভাগীয় প্রধান মাসুদ লস্কর , শ্যামপুর প্রেসক্লাবের সভাপতি শহিদুল ইসলাম জনি, তেজগাঁও প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক ইসমাইল হোসেন। এসময় অন্যান্যদের মধ্যে এফবিজেওর সহ-সাংগঠনিক সচিব শাহাদাৎ হোসেন ভূঁইয়া, সহ-দপ্তর সম্পাদক উর্মী রহমান ও সদস্য সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে পবিত্র কোরআন তেলোয়াত করেন এফবিজেওর প্রচার ও প্রকাশনা সম্পাদক মোঃ শাফিউর রহমান কাজী।
অনুষ্ঠানে বক্তরা বলেন, নানা আইনী জটিলতার কারণে স্বাধীনতার ৫০ বছরেও সাংবাদিক হত্যার বিচার যথাযথভাবে হয়নি। নেতৃবৃন্দ সাগর-রুনিসহ সকল সাংবাদিক হত্যার বিচার দাবি করেন। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে এফবিজেও’র প্রতিষ্ঠাতা যুগ্ম মহাসচিব এম এ মোতালিব হোসেনসহ সকল প্রয়াত ও নিহত সাংবাদিকদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন