• ঢাকা, বাংলাদেশ রবিবার, ১৫ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
প্রতিশ্রুতি রক্ষা:বিশ্বম্ভপুর দিঘীরপাড় গ্রামে মানুষের সাথে সাক্ষাতে এমপি এড. নুরুল ইসলাম নুরুল সুনামগঞ্জে ৫টিতেই জয়লাভ করলেন বিএনপি-জমিয়ত জোটের প্রার্থীরা সুনামগঞ্জ-০৪: মুফতী শহিদুল ইসলাম পলাশীর ৩১ দফা ‘জনপ্রত্যাশার ইশতেহার’ ঘোষণা সুনামগঞ্জ-১আসনে ১১দলের একক প্রার্থী আমি মুজ্জাম্মিল হক সুনামগঞ্জ-৪ আসনে পাঁচ প্রার্থীর ভোটের সমীকরণ বিশ্বম্ভরপুরের ভোটে হতে পারে চূড়ান্ত ভাগ্য নির্ধারণ সিলেট রেঞ্জে  শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন সুনামগঞ্জ সদর থানার অফিসার্স ইনচার্জ রতন সেখ- পিপিএম যুগান্তর প্রতিষ্ঠালগ্ন থেকে দেশ-জাতি ও সত্যের পক্ষে অবস্থান অব্যাহত রেখে চলেছে: এসএমপি কমিশনার ব্যাংক এশিয়া শাখায় লুটতরাজ,সন্ত্রাসী হামলায় আহত বাবা–ছেলে, পুনরায় বসতবাড়িতে হামলা এলাকায় আতঙ্ক নূরুল ইসলামের সমর্থনে ৯নং ওয়ার্ড বিএনপির উদ্যোগে জলিলপুর গ্রামে নির্বাচনী উঠান বৈঠক অনুষ্ঠিত সুনামগঞ্জে ভলিবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হলো হবতপুর গ্রাম
প্রকাশ : September 24, 2022

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধীর উপর সন্ত্রাসী হামলার তেইশ দিন পরেও উদ্ধার হয়নি প্রতিবন্ধীর গাড়িসহ মমালামাল

 

স্টাফ রিপোর্টার সোহরাব হোসেনঃ

সাতক্ষীরার তালায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানা শাখার সাধারণ সম্পাদক ও প্রতিবন্ধী সাংবাদিক শেখ সিরাজুল ইসলামের উপর সন্ত্রাসী হামলার তেইশ দিন পেরিয়ে গেলেও সন্ত্রাসী হামলায় লুট হওয়া সিরাজুলের চলাচলের একমাত্র বাহন মোটর চালিত প্রতিবন্ধী গাড়ি মোবাইল সহ অন্যান্য মালামাল আজও উদ্ধার করেনি তালা থানা পুলিশ। গত (৩০-মে) রাতে প্রথম হামলা লুটপাটের পর গত (১৩-ই) জুন আদালত থেকে বাড়ি ফেরার পথে আবারো তালার মাগুরা এলাকা থেকে অস্ত্রের মুখে জিম্মি করে ও মারপিট করে সিরাজুলের মামলার কাগজপত্র, মোবাইল সহ গুরুত্বপূর্ণ জিনিসপত্র ছিনিয়ে নেয় সন্ত্রাসীদের লোকজন। এঘটনায় তালা থানায় আরো একটি লিখিত অভিযোগ দিয়েছেন প্রতিবন্ধী সিরাজুল। দীর্ঘ তেইশ দিনে একজন প্রতিবন্ধীর চলাচলের একমাত্র বাহন মোটর চালিত প্রতিবন্ধী গাড়ী উদ্ধার না হওয়ায় জনমনে ক্ষোভ দেখা দিয়েছে। পুলিশ ইচ্ছাকৃতভাবে কোন এক অদৃশ্য কারণে প্রতিবন্ধী গাড়িসহ মালামাল উদ্ধার করছে না এমনটাই দাবি প্রতিবন্ধী প্রতিনিধিদের। এঘটনায় প্রতিবন্ধী সংগঠনের পক্ষ থেকে তালায় আন্দোলনের ডাক দিলে সন্ত্রাসীদের পক্ষ নিয়ে পুলিশ এক দুই জন জনপ্রতিনিধি ও সাংবাদিকদের নিয়ে আন্দোলনে বাধা দেয়। একজন হিংস্র সন্ত্রাসীর বিরুদ্ধে প্রতিবন্ধীদের ডাকা আন্দোলনে বাধা দেয়ায় প্রতিবন্ধীসহ সকল শ্রেণী-পেশার মানুষের ভিতরে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। সকলের একটাই প্রশ্ন হিংস্র খুনি সন্ত্রাসী মূর্তিমান আতঙ্ক হত্যা দখলবাজি হামলা লুটপাট সহ বিভিন্ন মামলার আসামি কোপা সাকুর পিছনে পুলিশ ও জনপ্রতিনিধিরা কোন অদৃশ্য স্বার্থে। হিংস্র সন্ত্রাসী বাহিনীর সেকেন্ড ইন কমান্ড তরিকুল প্রকাশ্যে বলে বেড়াচ্ছে, সিরাজুলের প্রতিবন্ধী গাড়ি সহ মালামাল তার জিম্মায় রাখা আছে, তালায় প্রতিবন্ধীদের আন্দোলনের দিন থানার ডিএসবি সহ অনেকের সামনেই তরিকুল একথা স্বীকার করেছিল, তবুও পুলিশ মালামাল উদ্ধারে কোন ভূমিকা নিচ্ছে না। প্রতিবন্দ্বী প্রতিনিধিরা বলছেন সন্ত্রাসীরা প্রথমে গাড়িটি কয়েকদিন মুড়াগাছা ছফেদ আলী শেখের বাড়িতে এবং পরে সন্ত্রাসী সাকু নিজ বাড়িতে রেখেছিল সব জেনেও পুলিশ গাড়ি উদ্ধার করে নি। অনেক দেরিতে যেদিন রাতে সন্ত্রাসী সাকুর বাড়িতে পুলিশ যায় পুলিশ যাওয়ার কিছুক্ষণ আগে সন্ত্রাসীরা গাড়িটি নিয়ে বাড়ি থেকে সরে পড়ে যে বিষয়টা অত্যন্ত রহস্যজনক। পুলিশ চাইলে যেকোনো মুহূর্তে লুট হওয়া প্রতিবন্ধী গাড়িসহ মালামাল উদ্ধার করতে পারে কিন্তু কোন এক অদৃশ্য কারণে করছে না এমনটাই বলছেন প্রতিবন্ধী প্রতিনিধিরা। প্রতিবন্ধী প্রতিনিধিরা আরো বলছেন, তরিকুল দুটি মামলায় জামিনে থাকলেও তরিকুলের বিরুদ্ধে তালা থানায় গাছ কাটার এজাহার আছে এছাড়াও অস্ত্র দেখিয়ে ছিনতাইয়ের ঘটনায় থানায় লিখিত অভিযোগ আছে, পুলিশ চাইলে যেকোনো মুহূর্তে তরিকুলকে আটক করে প্রতিবন্ধী গাড়িসহ মালামাল উদ্ধার করতে পারে কিন্তু পুলিশ করছে না। উল্লেখ্য, একটি ঘটনার বিষয়ে সংবাদ সংগ্রহ করাকে কেন্দ্র করে তালার মূর্তিমান আতঙ্ক হিংস্র সন্ত্রাসী হত্যা দখলবাজি হামলা-লুটপাট সহ বিভিন্ন মামলার আসামী কোপা সাকু গত (৩০মে) রাতে তালা উপজেলার শালিখা কলেজের সামনে প্রতিবন্ধী সাংবাদিক ও প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতি তালা থানা শাখার সাধারণ সম্পাদক সিরাজুল ইসলামের উপর সশস্ত্র সন্ত্রাসী বাহিনী নিয়ে হামলা চালিয়ে সিরাজুলকে গুরুতর আহত করে সিরাজুলের প্রতিবন্ধী গাড়িসহ মালামাল লুট করে সিরাজুলকে রাস্তার ধারে ফেলে রেখে চলে যায়। সাতদিন হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর সামান্য সুস্থ হয়ে এ ঘটনায় সিরাজুল বাদী হয়ে তালা থানায় একটি মামলা করেন, তবে সিরাজুলের করা এজাহারের সাথে মামলা রেকর্ডের তেমন কোনো মিল নেই এমন অভিযোগ উঠেছে। সন্ত্রাসীরা এখনো সিরাজুলকে প্রাণে মেরে ফেলা সহ হামলা লুটপাট করার হুমকি দিয়ে বেড়াচ্ছে। এঘটনায় প্রতিবন্ধী পুনর্বাসন কল্যাণ সমিতির সহ দেশের বিভিন্ন প্রতিবন্ধী সংগঠন বৃহত্তর আন্দোলনে যাবেন বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন