স্টাফ রিপোর্টার সোহরাব হোসেনঃ
সাতক্ষীরার তালা উপজেলা ধানদিয়া ইউনিয়ণের আলিপুর গ্রামে বিদ্যুতিক শর্ট এর কারণে ১ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যাক্তির নাম ইসহাক খাঁ। আজ(২৭ সেপ্টেম্বর) সোমবার আনুমানিক বেলা ১২,৩০ টার দিকে এ ঘটনা ঘটে।ঘটনা সূত্রে জানা যায় যে, তিনি টমেটো বাগানে পানি দেয়ার জন্য বাড়ি থেকে মটরের তার টেনে নিয়ে মটর ফিট করে বাড়িতে চলে আসে।এবং পরে বাড়ি থেকে কারেণ্ট এর লাইন দিয়ে তিনি আবার নিজের টমেটো লাগানো জমির ওখানে যায়।ওখানে যাওয়ার পরে তিনি দেখেন যে মটরে পানি উঠছে না।এর পরে তিনি কারেণ্ট এর লাইনে জোড় দেওয়া আছে সেখানে হাত দেন লাইন বন্ধ না করা অবস্থায়, সাথে সাথে শর্ট হয়ে কারেণ্টে ধরে ফালে এবং ঘটনা স্থলেই তিনি মারা যান।মৃত্যু কালে তিন সন্তান রেখে গেছেন তিনি।এতে করে মৃতের পরিবারে নেমে এসেছে শোক কান্নায় ভেঙে পড়েছে মৃতের শোখ সনতোষ্ট পরিবার।এছাড়াও তিনার এমোন আকস্মিক মৃত্যুতে পুরো এলাকায় জুড়ে নেমেছে এসেছে শোখের ছায়া এমোন মৃত্যু মেনে নিতে পারছে না এলাকাবাসী।