মোঃ মেহেদী হাসান শান্ত-
নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ
নীল আকাশের পানে যেন ছুটছে স্নিগ্ধতা ছড়ানো কাশফুল। বর্ষার গুড়গুড় শব্দের দিনের শেষে আসে শরৎ। শুভ্রতায় ছড়ানো কাশফুলে ভরে উঠে বাংলা। পথপ্রান্তরে দেখা মিলে কাশফুলের। ষড়ঋতুর বাংলায় রকমারি সৌন্দর্যে আগমণ ঘটে প্রতিটি ঋতুতে। কখনো রাঙাকৃষ্ণ, কখনো শ্বেত কাশফুলে ভরে সৌন্দর্যের এই লীলাভূমি। বাংলাররূপের প্রেমে পড়ে কবি জীবনানন্দ দাশ তার কবি মনে লিখেছেন- ‘বাংলার মুখ আমি দেখিয়াছি, তাই আমি পৃথিবীর রূপ খুঁজিতে যাই না আর।’রুপগঞ্জের পূবার্চলের ভিবিন্ন এলাকার রাস্তার পাশ দিয়ে যাওয়ার সময় আপানার চোখ সত্যি ফিরাতে পারবেন না।বিকেল-বেলা যেন এই সুন্দর্য হয়ে যায় আর সীমাহিন।তাই হয়তু এই সুন্দর্যের পরশ পেতে শরতের বিকেলে রোদ-বৃষ্টির লুকোচুরি উপেক্ষা করে যান্ত্রিক পরিবেশকে পেছনে ফেলে প্রকৃতির কাছ থেকে একটু প্রশান্তি পেতে প্রায়ই ছুটে আসে রাজধানি সহ আশেপাশের কয়েক জেলার মানুষ।