• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ০৯:৪৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 4, 2022

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে- বস্ত্র ও পাটমন্ত্রী

 

মোঃ রাসেল মোল্লা-নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধিঃ

বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীরপ্রতীক বলেছেন সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রাখতে হবে। আওয়ামী লীগ সাম্প্রদায়িক রাজনীতি বিশ্বাস করে না। ধর্ম নিয়ে আমাদের কারো উত্তেজনা করা উচিত নয়। বঙ্গবন্ধু আমাদেরকে ধর্ম নিরপেক্ষ রাজনীতি শিখিয়েছেন। হিন্দু সম্প্রদায় ও পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। গতকাল ৪ অক্টোবর মঙ্গলবার রূপগঞ্জ ও মুড়াপাড়া ইউনিয়নের বিভিন্ন শারদীয় দূর্গা পূজা মন্ডপ পরিদর্শনের সময় একথা বলেন।
মুড়াপাড়া নারসিংগল দূর্গা মন্দিরে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, মুড়াপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ তোফায়েল আহমেদ আলমাছ, রূপগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ছালাউদ্দিন ভুঁইয়া, আওয়ামী লীগ নেতা মশিউর রহমান তারেক, হাবিবুর রহমান হারেজ, আব্দুল মান্নান মুন্সি, ডাঃ ফয়সাল, মাসুম চৌধুরী অপু, রূপগঞ্জ উপজেলা পূজা কমিটির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক সংগ্রাম চন্দ্র দাস রানা, দিপক সাহা, মোমেন মোল্লা, রিটন প্রধান, রূপগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আব্দুল আজিজ প্রমুখ।

তাং- ০৪-১০-২০২২ইং


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন