• ঢাকা, বাংলাদেশ বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
নাসিরনগরে সালিশ বৈঠকে প্রতিপক্ষের হামলা-আহত ৬ সুনামগঞ্জে মাদ্রাসা ছাত্রী ছাদিয়া নিখোঁজ, সন্ধান চায় পরিবার জামালগঞ্জে আওয়ামীলীগ কর্মী এখন বিএনপির কমিটিতে গণঅভ্যুত্থানে সাহসী সাংবাদিকতার জন্য সম্মাননা পেলেন সুনামগঞ্জের সাংবাদিক আল হেলাল জুলাই-২০২৪ এ গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে দোয়া ও আলোচনা মাহফিল সম্পন্ন দেশ প্রেমের আদর্শে উজ্জীবিত নক্ষত্রের নাম নুরুল ইসলাম বাবুল কমিউনিটি ক্লিনিক পরিদর্শন, মনিটরিং ও প্রান্তিক স্বাস্থ্য সেবা নিশ্চিত করন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত নেলসন ম্যান্ডেলা শান্তি পুরস্কার ২০২৫ পেলেন শাহরিয়ার হাসান মৃধা রাতুল সুনামগঞ্জ-৪ আসনে তৃণমুলের প্রস্তাবে জমিয়তের একক প্রার্থী মাওলানা মুখলিছুর রহমান চৌধুরী সুনামগঞ্জ পৌর জমিয়তের প্রার্থী বাছাই মতবিনিময় সভা সম্পন্ন
প্রকাশ : October 22, 2022

সারাদেশের ন্যায় খুলনায় ও জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত

 

বিপ্লব সাহা খুলনা ব্যুরো চীফঃ

আইন মেনে সড়কে চলি নিরাপদে ঘরে ফিরি এই প্রতিপাদ্য নিয়ে আজ ( ২২ অক্টোবর শনিবার ) সমাবেশ বর্ণাঢ্য রেলি ও আলোচনা সভার মধ্য দিয়ে খুলনায় জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে।
দিবসটি উপলক্ষে সকালে খুলনা জেলা প্রশাসকের কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এ অনুষ্ঠানে সড়ক ও জনপথ দপ্তর এবং নিরাপদ সড়ক চাই ( নিসচা ) এর সহযোগিতায় খুলনা জেলা প্রশাসন ও বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ ( বি আর টি এ ) যৌথভাবে এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানের অতিথিরা বলেন সড়ক দুর্ঘটনা কারো কাম্য নয়। গাড়িচালকদের প্রতিযোগিতা ওভারটেকিং অদক্ষতা ওভারলোডিং চালকের পর্যাপ্ত বিশ্রামের অভাব। পথচারীদের ট্রাফিক আইন না মানার ও সামাজিক অসচেতনতা সহ বিভিন্ন কারণে সড়ক দুর্ঘটনা ঘটছে। সড়ক দুর্ঘটনা রোধে পরিবহন মালিক গাড়ি চালক শ্রমিক যাত্রী পথচারী নির্বিশেষে সকলের সচেতনতা জরুরী। এ সংক্রান্ত আইন বিধি বিধান জানা এবং তা মেনে চলতে হবে। তারা আরো বলেন সরকার সড়ক-মহাসড়কে নিরাপদ করতে নানানমুখী উদ্যোগ গ্রহণ করেছে। গাড়িচালকদের প্রশিক্ষিত করতে হবে। তাছাড়া সড়ক নিরাপদ করতে সরকার ২০১৮ সালের নতুন আইন প্রণয়ন করেছে। এই আইন যথাযথভাবে প্রয়োগ করলে দেশে সড়ক দুর্ঘটনা কমে আসবে বলে অতিথিরা মন্তব্য করেন।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট পুলক কুমার মন্ডলের সভাপতিত্বে অনুষ্ঠানে খুলনা বিআরটিএর বিভাগীয় পরিচালক প্রকৌশলী মোঃ মাসুদ আলম কেএমপির পুলিশ কমিশনার ( ট্রাফিক ) মনিরা সুলতানা গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আনিসুজ্জামান মাসুদ সড়ক ও জনপথ অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোঃ কামরুজ্জামান বীর মুক্তিযোদ্ধা মোঃ আলমগীর কোবির নিরাপদ সড়ক চাই মহানগর শাখার সভাপতি এস এম ইকবাল হোসেন বিপ্লব সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মুন্না প্রমুখ বক্তৃতা করেন।
স্বাগত জানান খুলনা বিআরটিএ’র সহকারী পরিচালক প্রকৌশলী তানভীর আহমেদ।

এর আগে খুলনার শহীদ হাদিস পার্ক থেকে বর্ণাঢ্য রেলি শুরু হয়ে জেলা প্রশাসকের কার্যালয়ে এসে শেষ হয়। র্্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন