• ঢাকা, বাংলাদেশ মঙ্গলবার, ১৩ জানুয়ারী ২০২৬, ০১:১০ অপরাহ্ন
  • [কনভাটার]
শিরোনামঃ
বেগম খালেদা জিয়ার রুহেত মাগফিরাত কামনায় দেশবাসির নিকট দোয়া চান ধানের শীষের প্রার্থী-আলহাজ্ব আনিসুল হক সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক’র মনোনয়নপত্র বৈধ ঘোষণা: উচ্ছ্বসিত ভোটাররা শান্তিগঞ্জে জাতীয় সমাজসেবা দিবস উদযাপন নতুন বই শিক্ষার্থীদের লেখা পড়ায় প্রেরণা যোগাবে-সঞ্জীব সরকার সুনামগঞ্জে অবৈধ অস্ত্র এবং সন্ত্রাসী দের বিরুদ্ধে সেনাবাহিনীর কঠোর অবস্থান সুনামগঞ্জের শান্তিগঞ্জ থেকে ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব-৯ গোবিন্দনগর মাদ্রাসা’র ভারপ্রাপ্ত অধ্যক্ষ মাও.আব্দুল আজিজ বেগম খালেদা জিয়ার মৃত্যুতে এশিয়ান নারী ও শিশু অধিকার ফাউন্ডেশনের মহাসচিব মোহাম্মদ আলীর শোক প্রকাশ সুনামগঞ্জের বিশ্বম্ভরপুর থেকে ৩৯ বোতল বিদেশী মদসহ ১ জন মাদক ব্যবসায়ী গ্রেফতার সুনামগঞ্জ-৫ ছাতক-দোয়ারাবাজার আসনে ৮ প্রার্থীর মনোনয়ন দাখিল
প্রকাশ : September 17, 2022

সিরাজগঞ্জের কৃতিসন্তান জয়নুল আবেদীন রোজ-এর সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন

চলমান বাংলাদেশ ডেক্সঃ

যুক্তরাজ্যে বসবাসরত সিরাজগঞ্জ জেলার কৃতিসন্তান ম. জয়নুল আবেদীন রোজ ইন্ডিয়া সরকার অনুমোদিত একটি স্বনামধন্য প্রতিষ্ঠান “ম্যাজিক বুক অফ রেকর্ড” থেকে সাংবাদিকতা ও সাহিত্যে বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি অর্জন করেছেন। তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাব-এর সভাপতি এবং লন্ডন পোয়েটস্ ক্লাবের সভাপতি। এছাড়া তিনি যুক্তরাজ্য এবং বাংলাদেশের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সাথে সম্পৃক্ত। তিনি একাধারে কবি, সাংবাদিক, সম্পাদক এবং সংগঠক। তিনি বাংলাদেশের জাতীয় দৈনিক বাংলাদেশ সমাচার-এর বিশেষ প্রতিনিধি এবং যুক্তরাজ্যের কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। এছাড়া ইংরেজি দৈনিক বাংলাদেশ ডায়েরি-এর কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ। তিনি বাংলাদেশ সরকার ও জাতিসংঘ অনুমতি “সার্চ হিউম্যান রাইটস সোসাইটি”-এর আন্তর্জাতিক বিষয়ক পরিচালক। দেশের উন্নয়নে অবদান রাখার প্রত্যয়ে তিনি বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে কাজ করে যাচ্ছেন নিরলসভাবে। তিনি বলেন, “আমি এই সম্মানে ভূষিত হয়ে অত্যন্ত আনন্দিত। কৃতজ্ঞতা প্রকাশ করছি “ম্যাজিক বুক অফ রেকর্ড” কর্তৃপক্ষের প্রতি আমাকে এই সম্মানের যোগ্য মনে করায়। বিভিন্ন গুণীজন আমাকে বিভিন্নভাবে অভিনন্দন জানিয়েছেন। আমি তাদের প্রতিও কৃতজ্ঞ, এবং মহান আল্লাহর দরবারে শুকরিয়া জ্ঞাপন করছি।” তিনি দেশ ও প্রবাসের সকল শুভাকাঙ্ক্ষীর কাছে দোয়া চেয়েছেন যেন সারাজীবন মানবতার সেবায় কাজ করে যেতে পারেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটেগরির আরো খবর পড়ুন